জারি লুকআউট নোটিশ, গাজিয়াবাদে র্যাফ মোতায়েনের মেয়াদ বাড়ল ৪ ফেব্রুয়ারি পর্যন্ত
জারি লুকআউট নোটিশ, গাজিয়াবাদে র্যাফ মোতায়েনের মেয়াদ বাড়ল ৪ ফেব্রুয়ারি পর্যন্ত
প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে কৃষকদের শান্তিপূর্ণ ট্র্যাক্টর প্যারেড ক্রমেই হিংসাত্মক ঘটনায় পরিণত হয়। রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লির একাংশ। দিল্লি পুলিশ ২৫টি এফআইআরে ৩৭ দন কৃষক নেতার নামে অভিযোগ দায়ের করেছে। এরই মধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে লাল কেল্লায় তাণ্ডব চালানোর জন্য ২০ জন কৃষক নেতার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করতে বলা হয়েছে দিল্লি পুলিশকে।

দিল্লি মেট্রো কর্তৃপক্ষ জামিয়া মসজিদ ও লালকেল্লা স্টেশন বন্ধ করে রেখেছে। প্রজাতন্ত্র দিবসের হিংসাত্মক ঘটনার জেরে এই দুই মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থানের গেট বন্ধ করে রাখা হয়েছে। লালকেল্লার ঘটনায় পুলিশ এফআইআরে নাম ঢুকিয়েছে অভিনেতা দীপ সিধু ও গ্যাংস্টার তথা সমাজকর্মী লখা সিধানার। প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডব চালাতে বিক্ষোভকারীদের প্ররোচিত করার জন্য কৃষক নেতারা দীপ সিধুর ওপর দোষ চাপিয়েছেন, যা শান্তিপূর্ণ কৃষকদের প্রতিবাদকে আরও তীব্র করেছে। কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘ দু’মাস যাবৎ প্রতিবাদের পর ২টি কৃষক সংগঠন এই প্রতিবাদ থেকে সরে এসেছে।
কেন্দ্র সরকার গাজিপুর সীমান্তে কৃষকদের প্রতিবাদের স্থানে আইন–শৃঙ্খলা রক্ষার্থে র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফ মোতায়েন ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। র্যাফের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকার কথা ছিল। অন্যদিকে শিবসেনা সহ ১৬টি রাজনৈতিক দল ২৯ জানুয়ারি সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে। টুইট করে জানিয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।












Click it and Unblock the Notifications