গত তিন দশকের রেকর্ড ভাঙল তাপ প্রবাহ, বর্ষার অপেক্ষায় দেশবাসী

গত তিন দশকে এমন গরম ভোগ করেননি দেশবাসী। তাপমাত্রার পারদ অনন্ত সেকথা বলছে। যে সময় ধরে তাপ প্রবাহ চলেছে সেটিও নজির বিহীন এবং রেকর্ড ভাঙা বলা চলে।

গত তিন দশকে এমন গরম ভোগ করেননি দেশবাসী। তাপমাত্রার পারদ অনন্ত সেকথা বলছে। যে সময় ধরে তাপ প্রবাহ চলেছে সেটিও নজির বিহীন এবং রেকর্ড ভাঙা বলা চলে। এমনকী দেশের পাহাড় এলাকাগুলিতেও এবার গরম পড়েছে নজিরবিহীন। জম্মুতে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। রেকর্ড গরম পড়েছে রাজধানী দিল্লিতে।

চলছে তাপপ্রবাহ

চলছে তাপপ্রবাহ

তাপ প্রবাহ আর লুয়ের দাপট চলেছে সমান তালে। তাপমাত্রা ৪৬ ডিগ্রি অতিক্রম করায় দিল্লিেত জারি হয়েছে লাল সতর্কতা। ঝাঁসিতে গরমের দাপটে চলন্ত ট্রেনেই গরমে মারা গিয়েছেন ৪ যাত্রী। তার সঙ্হে পাল্লা দিয়ে চলেেছ জল সংকট।

বর্ষা ঢুকেছে দেরিতে

বর্ষা ঢুকেছে দেরিতে

উত্তর প্রদেশের ঝাঁসি, রাজস্থানের চুরু এবং বিকানেরের তাপমাত্রা এবার পৌঁছে গিয়েছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসে। গরমের দাপটে স্কুল কলেজের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার দেশের প্রায় সর্বত্র গড় তাপমাত্রা পৌঁছেছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দেশে বর্ষাও ঢুকেছে দেরিতে। কেরলে বর্ষার আগমন হলেও দেশের অন্যান্য প্রান্তে এখনও চলছে তাপপ্রবাহ। এঘটনা গত তিন দশকে কখনও ঘটেনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রাজ্যেও তাপপ্রবাহ

রাজ্যেও তাপপ্রবাহ

এক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও জুন মাস পড়তেই গরম বেড়েছে। তাপ প্রবাহ চলছে রাজ্যের ৬ জেলায়। গতকাল পুরুলিয়ার ঝালদায় গরমে মৃত্যু হয়েছে এক জনের। আগামী ২৪ ঘণ্টায় গরম কমার কোনও আশার কথা শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। এবছর টানা ৩২ দিন ধরে গোটা দেশে চলেছে তাপ প্রবাহ। যা সত্যিই রেকর্ড ভাঙা বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ‌এর ‌আগে ১৯৮৮ সালে টানা ৩৩ দিন ধরে চলেছিল তাপপ্রবাহ। তবে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ওঠেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+