করোনাতে আক্রান্ত হওয়ার পর সব কিছু যেন ভুলে যাচ্ছেন? সমীক্ষাতে উঠে আসল চাঞ্চল্যকর তথ্য
কেউ বলছেন জ্বর, কারও গন্ধের অনুভূতি নেই। কারও মধ্যে আবার কোনও উপসর্গই নেই। করোনার উপসর্গ যে ঠিক কী? তা এখনও বুঝে ওঠা মুস্কিল। বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন অন্তত ২০০ রকমের উপসর্গ দেখা দিতে পারে করোনা রোগীদের শরীরে।
কেউ বলছেন জ্বর, কারও গন্ধের অনুভূতি নেই। কারও মধ্যে আবার কোনও উপসর্গই নেই। করোনার উপসর্গ যে ঠিক কী? তা এখনও বুঝে ওঠা মুস্কিল। বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন অন্তত ২০০ রকমের উপসর্গ দেখা দিতে পারে করোনা রোগীদের শরীরে।

বিশেষত যাদের শরীরে অনেক দিন ধরে এই ভাইরাস থাকে, তাহলে তাদের ক্ষেত্রে অনেক ধরনের উপসর্গ হয়। অন্তত ১০টি অঙ্গে প্রভাব ফেলতে পারে এই ভাইরাস। সম্প্রতি প্রকাশ পেয়েছে এক গবেষণা পত্র, সেখানে এই উপসর্গের রকমফেরের কথা উল্লেখ করা হয়েছে।
৫৬ টি দেশের ৩,৭৬২ জনের ওপর এই সমীক্ষা চালানো হয়েছে। মূলত যারা বেশিদিন এই রোগের ভুগেছেন তাদেরই বেছে নেওয়া হয়েছিল। সেখানেই উঠে এসেছে ২০৩ রকমের উপসর্গ, আক্রান্ত হয়েছে ১০ রকমের অঙ্গ। দ্য ল্যান্সেটের ই ক্লিনিক্যাল মেডিসিন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে কোভিডের সব উপসর্গ থেকে মুক্তি পেতে সময় লেগেছে ৩৫ সপ্তাহ। ছ'মাস পরও কারও কারও মধ্যে ক্লান্তি বা অবসন্নতা দেখা দিয়েছে। কোভিডের মধ্যে কারও মধ্যে দেখা যায় হ্যালুসিনেট করার প্রবণতা, গায়ে র্যাশ, ঋতুচক্রে পরিবর্তন, হার্ট রেট বেড়ে যাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া, দৃষ্টিশক্তি হারানো, ডায়েরিয়া ইত্যাদি।
উপসর্গকারও ক্ষেত্রে কম আবার কারও ক্ষেত্রে বেশি। সুতরাং কোভিডের পর সার্বিকভাবে স্বাস্থ্য ভেঙে পড়ে। মূলত শ্বাসকষ্ট বা হৃদযন্ত্রে সমস্যা দেখা দিতে পারে।
স্মৃতিশক্তি হারানোর প্রবণতা দেখা যায় ৮৫ শতাংশ মানুষের ক্ষেত্রে। স্নায়ুর সমস্যাও দেখা দেয় কারও কারও ক্ষেত্রে।












Click it and Unblock the Notifications