Loksabha Vote 2024: বৈশাখ জুড়ে চলবে ভোট, ২০০৪-র পর উষ্ণতম ভোট হতে চলেছে ২০২৪-এ
লোকসভা ভোটের আগে বাড়বে উত্তাপ। রাজনৈতিক নয়। আবহাওয়া উষ্ণতম হতে চলেছে। কারণ বৈশাখ জু়ড়ে চলবে ভোট। ১৫ তারিখ পয়লা বৈশাখ তার পরে শুরু হচ্ছে সাধারণ নির্বাচন। ভোটের শুরুতেই উত্তাপের আঁচ। বিশেষ করে দক্ষিণভারত, মধ্যভারত, পশ্চিম ভারতের রাজ্যগুলিতে এইসময় আবহাওয়া চরম উষ্ণ থাকে।
এই উষ্ণ আবহাওয়ারক মধ্যে ভোটে প্রচারে যাওয়া কঠিন। প্রচারে অংশ নেওয়াও কঠিন। তারপরে আবার ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়াও কষ্টকর হবে ভোটারদের পক্ষে। ২০০৪ সালের পর এই প্রথম এইরকম উষ্ণ আবহাওয়ার মধ্যে ভোট হতে চলেছে গোটা দেশে। এর আগে সাধারণত মে মাসের মধ্যেই ভোট শেষ হয়ে যায়।

৪৪ দিন ধরে চলবে লোকসভা ভোট। সবচেয়ে শেষ দফায় ভোট হবে রাজ্যে। অর্থাৎ ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত চলবে রাজ্যে ভোট। শুধু পশ্চিমবঙ্গেই নয় সাত দফায় ভোট হবে উত্তর প্রদেশেও। এমনকী বিহারেও। এই তিন রাজ্যেই মে মাসে গরম প্রচণ্ড। তারমধ্যেই ভোট করতে হবে। তাতে সবচেয়ে বেশি সংকট হবে সাধারণ মানুষের। এই প্রচণ্ড দহনে কেমন করে ভোট করবেন ভোটকর্মীরা এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
এর আগে ২০১৯ সালে ভোট হয়েছিল ৩৯ দিন ধরে। সেবারও সাত দফায় ভোট হয়েছিল তবে সেটা মে মাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। এবং মে মাসের মধ্যেই সরকার গঠনের শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম ৪৪ দিন ধরে ভোট হবে এবং। মে মাস পেরিয়ে জুন মাস পর্যন্ত গিয়ে শেষ হবে ভোট। ২০১৪ সালে ৯ দফায় ভোট হয়েছিল তবে সেটা চলেছিল ৩৬ দিন ধরে। ২০০৯ সালে ভোট হয়েছিল ৫ দফায় ২৯ দিন ধরে। অন্যদিকে ২০০৪ সালে ভোট হয়েছিল চার দফায় ২১ দিন ধরে। তবে গোটা গরমকাল ধরেই হয়েছিল ভোট।
তাতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়েছিল ভোট কর্মী এবং রাজনৈতিক নেতাদের। গরমের কারণে সারাদিন প্রচারও তারা করতে পারতেন না। সকালে আর বিকেলে প্রচারের সময় পাওয়া যেন। দুপুরে জনসভা করা যায় না। দুপুরে রোদের উত্তাপ প্রবল থাকে। সেকারণে সকালে অথবা বিকেলে সভা করতে হয়। এতে প্রচারেও প্রভাব পড়ে। তার উপরে গরমে কালবৈশাখীর দাপট থাকে পশ্চিমবঙ্গে। সেকারণে পশ্চিমবঙ্গে প্রবল ঝড়ঝঞ্ঝা দেখা দেয়। তাতেও প্রচারে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications