Loksabha Vote 2024: মার্চ মাসেই লোকসভা ভোটের ঘোষণা, কিন্তু কবে? বড় ইঙ্গিত দিল ECI

লোকসভা ভোটের সময় এগিয়ে এলো প্রায়। মার্চ মাসের মধ্যেই লোকসভা ভোটের দিন ঘোষণা। সূত্রের খবর ৯ মার্চ নাকি লোকসভা ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। এমনই ইঙ্গিত মিলেছে। মনে করা হচ্ছে এপ্রিল থেকে মে মাসের মধ্যেই হয়ে যাবে লোকসভা ভোট।

তলে তলে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই একাধিক জায়গায় কমিশনের প্রতিিনধি দল যাতায়াতায় শুরু করে দিয়েছে। মার্চের প্রথমে পশ্চিমবঙ্গে আসছে কমিশনের প্রতিনিধিদল। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে মার্চ মাসেই হয়তো লোকসভা ভোট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন।

 Loksabha Vote 2024

এবার ঠিক কবে ভোট ঘোষণা করা হবে তার দিনক্ষণ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর ৯ মার্চ নাকি নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিন ঘোষণা করবে। ইতিমধ্যেই নাকি নির্বাচন কমিশনের প্রতিনিধি দল রাজ্যে রাজ্যে যাচ্ছে। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবে তাঁরা।

জানা গিয়েছে সবার আগে জম্মু-কাশ্মীরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছে কমিশনের প্রতিনিধিদল। কারণ ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এই প্রথম ভোট হতে চলেছে জম্মু এবং কাশ্মীরে। এই প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে লোকসভা ভোটে অংশ নেবে কাশ্মীর। আগামী ১২ এবং ১৩ মার্চ নাকি কাশ্মীরে যাবে কমিশনের প্রতিনিধি দল। সেখানে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবে তারা। খবর নেবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিত নিয়ে।

সব রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার পরেই লোকসভা ভোট নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। জানা গিয়েছে ১১ এপ্রিল থেকে ১৯ মে মাসের মধ্যে ভোট এবং গণনা ২৩ মের মধ্যে ঘোষণা হয়ে যাবে। অর্থাৎ মে মাসের মধ্যে নয়া সরকার গঠন হয়ে যাবে। সেরকমই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

এদিকে আজই কাশ্মীরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। লোকসভা ভোটকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কাশ্মীর সফর বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে ঐতিহাসিক কাজ করেছিল মোদী সরকার। কাশ্মীরের বিশেষ অধিকার প্রত্যাহার করে তার জায়গায় কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবং লাদাখকেও পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর আগে কাশ্মীরে কোনও ভোটই করানো যায়নি। প্রতিটি ভোটেই তীব্র অশান্তি শুরু হয়েছে। ভোট বাক্স ছিনতাই থেকে শুরু করে বুথে হামলা চালিয়েছে জঙ্গিরা। এই প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লোকসভা ভোটে অংশ নেবে কাশ্মীর। সেকারণে এবারে কাশ্মীরের উপরে বিশেষ নজর থাকবে কমিশনের। কোনও ভাবে যাতে ভূস্বর্গের আইন-শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখছে কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+