Loksabha Vote 2024: বেজে গেল ভোটের দামামা, আজ থেকে শুরু প্রথম দফার মনোনয়ন জমা

আজ থেকে শুরু হয়ে প্রথম দফার ভোটের প্রস্তুতি। আজ থেকে প্রথম দফার ভোটের মনোনয়ন জমার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। সেদিন যে লোকসভা কেন্দ্রগুলিতে ভোট গ্রহন হবে সেখানকার প্রার্থীরা আজ থেকে মনোনয়ন জমা দিতে পারবেন। ২১ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের রাজনৈতিক দলের প্রার্থীরা এই মনোনয়ন জমা দিতে পারবেন।

গত ১৩ মার্চ ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে সাত দফায় ভোট ঘোষণা করা হয়েছে। ১৯ এপ্রিল থেকে শুরু হবে নির্বাচন। চলবে ২ জুন পর্যন্ত। প্রায় দেড়মাস ধরে চলবে ভোটগ্রহণ পর্ব। ভারতের ইতিহাসে দীর্ঘতম লোকসভা নির্বাচন বলে দাবি করা হয়েছে। উৎসব অনুষ্ঠান আবহাওয়া সব দিক মাথায় রেখেই এই দিন নির্ধারিত করা হয়েেছ বলে জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার।

Lok Sabha elections 2024

১৯ তারিখের ভোট গ্রহণের জন্য আজ থেকে শুরু হয়ে গেল মনোনয়ন পত্র জমা। ২৭ মার্চ পর্যন্ত প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। প্রথম দফায় ভোট রয়েছে রাজ্যের তিন কেন্দ্রেও। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। গতকাল রাত থেকে আবার উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার লোকসভা কেন্দ্রের দিনহাটা এলাকা। তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ-র সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নীশীথ প্রামাণিকের হাতাহাতি শুরু হয়ে যায়।

গতকালের ঘটনার প্রতিবাদে আজ বনধে ডাক দেওয়া হয়েছে দিনহাটায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। গোটা এলাকায় পুুলিশি টহল চলছে। থমথমে পরিস্থিতি। শুধু পশ্চিমবঙ্গ নয় প্রথম দফায় ভোট গ্রহণ হবে বিহারেও বিহারে ৪০টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪টিতে প্রথম দফায় ভোট। এছাড়া তামিলনাড়ুর ৩৯টি লোকসভা কেন্দ্র এবং রাজস্থানের ১২টি লোকসভা কেন্দ্র, উত্তর প্রদেশের ৪টি লোকসভা কেন্দ্র,মধ্য প্রদেশের ৬টি লোকসভা কেন্দ্র,উত্তরাখণ্ডের ৫টি লোকসভা কেন্দ্র,মহারাষ্ট্রের ৫টি লোকসভা কেন্দ্র,অসমের ৫টি, অরুণাচল প্রদেশের ২টি, মেঘালয়ের ২টি, মণিপুরের ২টি, পণ্ডিচেরীর ১টি, আন্দামান নিকোবরের ১টি, ছত্তিশগড়ের ১টি, জম্মু ও কাশ্মীরের ১টি,লাক্ষাদ্বীপের ১টি, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা-র একটি করে লোকসভা কেন্দ্রে ভোট হবে প্রথম দফায়।

২৮ মার্চ পর্যন্ত মনোনয়ন পত্রের স্ক্রুটিনি করা হবে। তবে বিহারের ক্ষেত্রে সেই সময়সীমা ৩০ মার্চ পর্যন্ত করা হয়েছে। ২০ মার্চের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। বিহারের ক্ষেত্রে সেই সময়সীমা ২ এপ্রিল পর্যন্ত রাখা হয়েছে। কারণ বিহারে স্থানীয় উৎসব থাকায় সময়সীমা বাড়ানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+