Loksabha Vote 2024: পাঞ্জাবে একাই লড়বে বিজেপি, সঙ্গী হবে না অকালি দল
পাঞ্জাবে একক লড়াইয়ের সিদ্ধান্ত বিজেপি। এবারে লোকসভা ভোটে একক ভাবে লড়বে গেরুয়া শিবির। এমনই সিদ্ধান্ত নিয়েছে তারা। এবার আর অকালি দলের সঙ্গে হাত মেলাবে না তাঁরা। কৃষিনীতি নিয়ে মোদী সরকারের সঙ্গে বিরোধিতার জেরে মাঝ পথেই বিজেপির হাত ছেড়েছিল অকালিদল।
সেই থেকে শিক্ষা নিয়েই এবার একক লড়াইয়ের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পাঞ্জাব বিজেপির সভাপতি সুনীল জকহার জানিয়েছেন ১৩টি আসনেই প্রার্থী দেবেন তাঁরা। শিরোমণি অকালি দলের সঙ্গে কোনও রকম জোট তাঁরা বাঁধবেন না। যদিও গত সপ্তাহে শোনা যাচ্ছিল শিরোমণি অকালি দলের সঙ্গে বিজেপি জোট বাঁধার পরিকল্পনা করছে।

পাঞ্জাবে সরকারে রয়েছে আম আদমি পার্টি। কেজরিওয়ালের গ্রেফতারির পরে পাঞ্জাবে বিজেপির চাপ বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু তারপরেও বিজেপি একক লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এবার আর কারোর উপর নির্ভর করতে চাইছে না বিজেপি। কারণ কেজরিওয়ালের গ্রেফতারির পর পাঞ্জাবে প্রার্থীদের জেতানো বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।
পাঞ্জাবের বিজেপি সভাপতি সোশ্যাল মিডিয়ায় পার্টির এই সিদ্ধান্তের কথা জানিয়ে লিখেছেন পাঞ্জাবের মানুষ এবং দলীয় কর্মীরা একক লড়াইয়ের পক্ষেই রায় দিয়েছে সেকারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। পাঞ্জাবের কৃষক এবং ব্যবসায়ীদের উন্নয়নের কথা মাথায় রেখেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।
পাঞ্জাবে ভোট ১ জুন। কৃষিনীতি নিয়ে প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে রয়েছেন কৃষকরা। কয়েকদিন আগেই সহায়কমূল্য বৃদ্ধির দাবিতে পাঞ্জাবের কৃষকরা দিল্লি চলো অভিযানেরক ডাক দিয়েছিলেন। মোদী সরকারে একাধিক নীতি পাঞ্জাবের কৃষকদের পক্ষে সুবিধার হয়নি। প্রবল বিরোধিতায় তাঁরা রাস্তায় নেমেছিলেন। তার সঙ্গে খালিস্তান পন্থী শক্তি ফের সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে পাঞ্জাবে।
যদিও করতারপুর করিডর তৈরি করে কিছুটা হলেও অ্যাডভান্টেজে রয়েছে গেরুয়া শিবির। কিন্তু তারপরেও পাঞ্জাবের পিচ খুব একটা সহজ হবে না গেরুয়া শিবিরের কাছে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পাঞ্জাব মূলক কৃষি প্রধান রাজ্য সেকারণে সেখানে কৃষকদের সমরথনের উপরে অনেকটাই নির্ভর করে রাজনৈতিক ভবিষ্যত।












Click it and Unblock the Notifications