Loksabha Vote 2024: ফের ভোট অরুণাচল প্রদেশে, ২৪ এপ্রিলের জন্য নতুন করে শুরু প্রস্তুতি
ফের ভোট হবে অরুণাচল প্রদেশের ৮টি বুথে। গ ত ১৯ এপ্রিল ছিল প্রথম দফার ভোট গ্রহণ। কিন্তু সেইদিন এই আট কেন্দ্রে প্রবল অশান্তি হয়েছিল। সেকারণে ফের নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৪ এপ্রিল ফের অরুণাচল প্রদেশের এই ৮টি বুথে ভোট গ্রহণ করা হবে।
সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত হবে এই আট বুথের ভোট গ্রহণ। যে আটটি বুথে ভোট গ্রহণ হবে তার মধ্যে রয়েছে বামেঙ বিধানসভা কেন্দ্রের সারিও, নায়াপিন বিধানসভা কেন্দ্রের লোংটে লোথ। নাচো বিধানসভা কেন্দ্রের দিঙ্গসের, ভোগ্যা সিয়াম,জামবাড়ি এবং লেঙ্গিতে। বোঙ্গে এবং পোলং কেন্দ্রেও ভোট হবে।

ভারতের সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশ। মূলত আদিবাসী প্রভাবিত এলাকা এটি। সেই সঙ্গে দুর্গমও বটে। তবে এখন অনেক রাস্তাঘাটের উন্নতি হয়েছে। অনেক দুর্গম জায়গা পেরিয়ে যেতে হয়েছে ভোটকর্মীদের। এমনকী একজন ভোটার থাকেন এমন জাগােতও ট্রেক করে ভোট নিতে পৌঁছতে হয়েছে ভোটকর্মীজদের।
দুর্গম এই রাজ্য একেবারে চিন সীমান্তে অবস্থিত। সেকারণে চিনের সঙ্গে অরুণাচলপ্রদেশ নিয়ে প্রথম থেকেই বিরোধ রয়েছে ভারতের। চিন বারবারই দাবি করেছে অরুণাচল প্রদেশ তাঁদের অংশ। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
ভোটের কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের বেশ কিছুটা অংশ চিন নিজেদের এলাকা দেখিয়ে নামকরণ করে মানচিত্র প্রকাশ করে। তার তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত। একাধিকবার চিনা ফৌজ অরুণাচল প্রদেশে আগ্রাসন চালিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এই বছরের বাজেট অধিবেশনে প্রথানমন্ত্রী মোদী প্রতিশ্রুতি দিয়েছেন এবার যদি তাঁর দল ক্ষমতায় আসে তাহলে সবার আগে উত্তরপূর্বের রাজ্য গুলির উন্নয়ন করবেন তিনি।












Click it and Unblock the Notifications