মোদীর বিপুল জয়ে গর্বিত মা হীরাবেন! গুজরাতে বাড়ির পরিস্থিতির ভিডিও দেখে নিন
ভোটের প্রচারের মাঝে একবার এসেছিলেন মায়ের সঙ্গে দেখা করতে। আর সেভাবে ছেলে নরেন্দ্রর সঙ্গে এই কয়েক মাসে দেখা হয়নি মা হীরাবেনের।
ভোটের প্রচারের মাঝে একবার এসেছিলেন মায়ের সঙ্গে দেখা করতে। আর সেভাবে ছেলে নরেন্দ্রর সঙ্গে এই কয়েক মাসে দেখা হয়নি মা হীরাবেনের। তবে নিজের সন্তান এবার ফের একবার দেশের দায়িত্ব নিতে চলেছেন, এই গর্বই এখন বারবার ঘুরে ফিরে আসছে নরেন্দ্র মোদীর মা হীরাবেনের মনে।

এদিন , ভোট গণনার পালা শুরু হতেই প্রথম থেকেই বিভিন্ন প্রান্তে এগিয়ে ছিল বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল বলছে, 'ফির একবার মোজী সরকার'! দেশের কোণায় কোণায় উচ্ছ্বাস আনন্দে ফেটে পড়েছেন বিজেপি সমর্থকরা। শুরু হয়ে গিয়েছে হোলি- দিওয়ালির পালা। আনন্দের রেশ পৌঁছেছে মোদীর বাড়িতেও। সেখানেও গর্বিত মোদী পরিবারের সদস্যরা। গর্বিত মা হীরাবেন।
Gujarat: Prime Minister Narendra Modi's mother Heeraben Modi greets the media outside her residence in Gandhinagar. pic.twitter.com/yR2Zi9eeL1
— ANI (@ANI) May 23, 2019
প্রসঙ্গত, মোদীর গড় গুজরাতে রীতিমত খুশির হাওয়া। সেখানে একটুল জমিও বিজেপি ছাড়েনি কংগ্রেসকে। ফলে গুজরাতে 'হাত'-খালি করেই মুখ শুকিয়েছে বিজেপি শিবির। আর সেই গড়ের ভূমিপুত্র এবার ফের একবার দেশের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হতে চলেছেন।












Click it and Unblock the Notifications