Loksabha Election 2024: উত্তর প্রদেশে নজরে দুই বিশেষ আসন! কোন কৌশলে বাজিমাত করবে বিজেপি
উত্তর প্রদেশে উপনির্বাচনে সমাজবাদী পার্টি ঘাঁটি বলে পরিচিত আজমগড় ও রামপুর সংসদীয় আসনে জয়ী হওয়ার পরে বিজেপির মনোবল তুঙ্গে। বিজেপির পরের লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচনে অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের মইনপুরী এবং সনিয়া গান্ধীর রায়বরেলি।
এখনও পর্যন্ত সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি বলে পরিচিত ডিম্পল যাদবের মইনপুরী। সেখানে পদ্ম ফোটানোর কৌশল নিয়েছে বিজেপি। পাশাপাশি রায়বরেলিতে সনিয়া গান্ধীকে হারাতে বিশেষ পরিকল্পনা তৈরি করেছে বিজেপি। এব্যাপারে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক দাবি করেছেন রায়বরেলিতে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর জাদু কাজ করবে না।

উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী বলেছেন, লোকসভা নির্বাচনে কারিশমা দেখাতে পারবেন না ভাই-বোন। তিনি বলেছেন, উত্তর প্রদেশের মানুষ রাহুল গান্ধীকে বিযশেষ গুরুত্ব দেন না। তাঁর দাবি এবার উত্তর প্রদেশে কংগ্রেস ও বিরোধীদের খাতা খোলা হবে না।
২০২৪-এর নির্বাচনে বিরোধীরা বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনায় ইন্ডিয়া ব্লক গঠন করেছে। এব্যাপারে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক বলেছেন, উত্তর প্রদেশের জনগণের বিশ্বাস বিজেপির ওপরে রয়েছে। বিরোধী দলগুলি ক্ষমতার জন্য ক্ষুধার্ত বলেও মন্তব্য করেছেন তিনি। ওই নেতা আরও বলেছেন রাজ্যের মানুষ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রয়েছেন। আর লোকসভা নির্বাচনে বিজেপি ৮০ টি আসনে জয়ের লক্ষ্য স্থির করেছে।
উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক দাবি করেছেন, বিজেপি রাজ্যের ৮০ টি লোকসভা আসনে জিতবে। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট ৬৪ টি আসন পেয়েছিল। সঙ্গী আপনা দল এস পেয়েছিল দুটি আসন। অন্যদিকে এসপি ও বিএসপি একসঙ্গে নির্বাচনে লড়াই করে দশটির বেশি আসন পেয়েছিল। সনিয়া জয়ী হয়েছিলেন রায়বরেলি থেকে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications