Loksabha Election 2024: কংগ্রেসকে 'শিক্ষা' দিতে পরিকল্পনা! 'ইন্ডিয়া'র সঙ্গে অখিলেশের সম্পর্ক নিয়ে জল্পনা
Loksabha Election 2024: মধ্যপ্রদেশে আসন রফা নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির বিরোধ, তারপর থেকে দুই দলের ফাটল আরও চওড়া। জোট সংক্রান্ত আলোচনা সঠিক পথে আনার চেষ্টা দূরস্ত, অখিলেশ যাদবের বক্তব্য নতুন কিছুর ইঙ্গিত দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অখিলেশ যাদব আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করবেন নিজেস্ব স্টাইলে এবং দলীয় ফর্মুলায়। সেক্ষেত্রে সমাজবাদী পার্টি এককভাবে নির্বাচনে লড়াই করতে পারে বলে জানা গিয়েছে।

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ইন্ডিয়া ব্লকের পরিবর্তে পিডিএ অর্থাৎ অনগ্রসর, দলিত এবং সংখ্যালঘুদের উল্লেখ করা শুরু করেছে। বলা যেতে পারে ২০২২-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে সমাজবাদী পার্টি লোকসভা নির্বাচনের জন্য নতুন সমীকরণ তৈরি করতে চলেছে। এক্ষেত্রে অখিলেশ যাদব পিছিয়ে পড়া শ্রেণি, দলিত ও সংখ্যালঘুদের একমঢঞ্চে এনে সাধারণ নির্বাচনে বিজেপিকে পরাজিত করার চেষ্টা করতে শুরু করেছেন।
অখিলেশ যাদব রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন, ২০২৪-এর নির্বাচনে পিডিএ-র বিপ্লব হবে। অখিলেশ যাদব এই মন্তব্য এমন সময়ে করেছেন, যখন মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি, তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ স্পষ্ট করেছেন, ইন্ডিয়া ব্লকে আসন বন্টন ফর্মুলা হবে লোকসভারপ দৃষ্টিকোণ থেকে, বিধানসভার ভিত্তিতে নয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কংগ্রেসের মনোভাবে ক্ষুব্ধ অখিলেশ যাদব আসন্ন লোকসভা নির্বাচনের জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছেন। তিনি ইন্ডিয়া ব্লকে থাকলেও নিজের ফর্মুলা অনুসরণ করতে পারেন। বিশ্লেষকরা আরও মনে করছেন, অখিলেশের পরিকল্পনা হল, লোকসভা নির্বাচনের আগে জাত সমীকরণ ঠিক করা যাতে কোনও রাজনৈতিক চাপে তাঁকে আসন নিয়ে আপস করতে না হয়।












Click it and Unblock the Notifications