Lok Sabha Election 2024: অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর, স্পষ্ট বার্তা রাজীব কুমারের

Lok Sabha Election 2024: ১৮তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। দেশের প্রায় ৯৭ কোটি ভোটার গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে সামিল হবেন। বিশাল এই কর্মকাণ্ডকে সফল করতে নির্বাচন কমিশন সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

একই সঙ্গে ভোট (Lok Sabha Election 2024) সন্ত্রাস ঠেকাতে এবং শান্তিপূর্ণ ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি অবৈধ লেনদেন ঠেকাতেও ইতিমধ্যে সমস্ত রাজ্যের এজেন্সিদের সঙ্গে বৈঠক হয়েছে। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

Lok Sabha Election 2024

গতবারের মতো এবারও দেশের ৫৪৩ টি লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) হবে সাত দফায়। আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হবে। সমস্ত আসনেই চারজুন ভোটের ফলাফল ঘোষণা হবে বলে জানিয়েছেন রাজীব কুমার। তিনি বলেন, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

কিন্তু এজন্য বেশ কিছু বাধার কথা উল্লেখ করেন মুখ্য নির্বাচন কমিশন। যদিও শান্তিপূর্ণ ভোট করাতে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। থাকবেন একাধিক পর্যবেক্ষক। যারা ভোটের দিনগুলিতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। দেশজুড়ে হতে চলা লোকসভা নির্বাচনে কোথাও হিংসা বা রক্তক্ষয় হতে দেওয়া যাবে না বলে স্পষ্ট করে দিয়েছেন রাজীব কুমার।

তবে কোনও অভিযোগ জানলে সরাসরি কমিশনকে জানানো যাবে। সঙ্গে সঙ্গে কমিশন পদক্ষেপ করবে বলে আশ্বাস তাঁর। পাশাপাশি সুষ্ট নির্বাচন করতে এবার প্রযুক্তিকে ব্যবহারের কথাও বলা হয়েছে। সমস্ত রাজ্যের জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের উল্লেখ করা হয়েছে এদিনের সাংবাদিক বৈঠক।

অন্যদিকে চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের দায়িত্বে রাখা যাবে না। এক জায়গায় তিন বছর ধরে কোনও পুলিশ অফিসার কাজ করছেন এমন ব্যক্তিদের ট্রান্সফারের যে বিধান কমিশনের নিয়মে রয়েছে তা সমস্ত রাজ্যকে মানার কথাও এদিন বলেন রাজীব কুমার।

পাশাপাশি ভোটে যথেচ্ছ ভাবে টাকার ব্যবহার নিয়েও কড়া তিনি। কয়েকটি রাজ্যে টাকার ব্যবহার বেশি হয়। সে সমস্ত রাজ্যগুলির দিকে নজর রাখা হচ্ছে। কোনও ভাবেই 'মানি মাসলে'র ব্যবহার করা যাবে না বলে দাবি মুখ্য নির্বাচন কমিশনার। সমস্ত বিমানবন্দরগুলির দিকেও নজর রাখা হচ্ছে। হেলিকপ্টার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কড়া নজর রাখা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+