অধীর চৌধুরী ফ্যাক্টর নয়, বহরমপুর জিততে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
অধীর রঞ্জন চৌধুরীকে পাত্তা দিচ্ছে না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর গড়ে লড়াই করবে তৃণমূল। কালীঘাটের বৈঠকে এই কথাই ঠিক হয়েছে। এমন কথাই জানা গিয়েছে প্রাথমিকভাবে। তাহলে কি এবার অধীর চৌধুরীকে বহরমপুরে হারাতে মাঠে নামছেন তৃণমূল নেত্রী?
আজ শুক্রবার মুর্শিদাবাদ জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠক ছিল তৃণমূল সুপ্রিমোর। সেখানে বিভিন্ন বিষয় উঠে এসেছে। সিরাজের মাটিতে কীভাবে ভোটে লড়বে তৃণমূল? সেই প্রশ্ন উঠেছিল। বাংলায় জোট হচ্ছে না। আরও একবার সেই কথা পরিষ্কার করে দিলেন মমতা।

"অধীর কোনও ফ্যাক্টরই নয়।" এমন কথাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে তৃণমূল বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে সর্বশক্তি নিয়েই মাঠে নামবে। এই আসটি এবার জেতার জন্য আপ্রাণ চেষ্টা করবে তৃণমূল। কংগ্রেস এই আসনটিতে দীর্ঘ সময় ধরে জিতে আসছে। অধীর চৌধুরী দুই দশকের বেশি সময় ধরে এই এলাকা থেকে ভোটে জিতে আসছেন। বহরমপুর আসনটিকে অধীর গড় হিসেবেই ধরা হয়।
এবার কি তাহলে সেখানেই জোড়া ফুল ফোটানোর সম্পূর্ণ প্রস্তুতি হবে? এক সময় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের দূর্গ ছিল। প্রণব মুখোপাধ্যায় জঙ্গীপুর থেকে জিতে লোকসভায় যেতেন। একে একে হাতছাড়া হতে থাকে আসন। এখন কেবল ওই একটি আসনই জেলায় কংগ্রেস ধরে রাখতে পেরেছে। পঞ্চায়ে থেকে বিধানসভাতেও ওই জেলায় তৃণমূলের ফলাফল অনেক ভালো। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
অধীর চৌধুরীকে কোনও ফ্যাক্টর হিসেবেই ভাবছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই বক্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধীর বরাবর তৃণমূল নেত্রীর বিরোধী। ইন্ডিয়া জোটে তৃণমূল ও কংগ্রেসের সম্পর্ক নিয়ে স্পষ্ট ক্ষোভ ছিল অধীরের গলায়। বাংলায় প্রদেশ কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করবে না। এই কথাও শোনা গিয়েছিল।
এবার তৃণমূলই প্রতিপক্ষ হিসেবে দাঁড়াচ্ছে বহরমপুরে। তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে তৃণমূল নেত্রীর বক্তব্যে। আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। মাঘ মাসেই মুর্শিদাবাদে ভোটের পারদ চড়তে শুরু করবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
মুর্শিদাবাদে তিনটি লোকসভা আসন আছে। সব কটি আসনেই এবার জয়ের লক্ষ্যে তৃণমূল নামছে। এমন কথাই শুক্রবার সন্ধ্যায় জানা গিয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে।












Click it and Unblock the Notifications