মোদীর 'মিথ্যা'কে বিশ্বাস করা ছিল ভুল! মোহ ভাঙা আন্না হাজারে ফের অনশন-আন্দোলনের পথে
আন্না হাজারে জানিয়েছেন আগামী বছর ৩০ জানুয়ারি থেকে লোকপাল নিয়োগে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে তিনি অনশন আন্দোলন শুরু করবেন।
ফের অনশনে বসবেন সমাজ কর্মী আন্না হাজারে। তিনি জানিয়েছেন লোকপাল ও লোকায়ুক্ত অ্যাক্ট ২০১৩ অনুযায়ী দুর্নীতি বিরোধী লোকপাল নিয়োগে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এর প্রতিবাদে আগামী বছরের ৩০ জানুয়ারি থেকে তিনি অনশন আন্দোনল শুরু করবেন।

তিনি আরও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের কথা বিশ্বাস করা তাঁর ভুল হয়েছিল। তাঁর অভিযোগ মোদীর সরকার ও তার অনুসারীরা 'মিথ্যা' প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁদের সেই 'মিথ্যা'কে বিশ্বাস করেই তিনি তাঁর আন্দোলন স্থগিত রেখেছিলেন। কিন্তু এখন তাঁর সেই ভুল ভেঙে গিয়েছে। তাই ফের অনশন আন্দোলনের রাস্তাতেই ফিরতে চাইছেন আন্না হাজারে।
চলতি বছরের শুরুতে এই সমাজকর্মী ঘোষণা করেছিলেন লোকপাল ও লোকায়ুক্তদের নিয়োগ না হওয়ার প্রতিবাদে তিনি ২ অক্টোবর থেকে তাঁর গ্রাম রালেগাঁও সিদ্ধিতে অনশন আন্দোলন শুরু করবেন। সেইসময়, রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে মহারাষ্ট্রের জল সম্পদ মন্ত্রী গিরিশ মহাজন তার সঙ্গে দেখা করেন। তারপরই হাজারে তাঁর প্রতিবাদের পথ থেকে সরে এসেছিলেন।
বছরের শেষে মোহভঙ্গ হল তাঁর। কাজেই ফের প্রতিবাদী হাজারে ফিরলেন ভারতীয় রাজনীতিতে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications