Train Accident: ফের দুর্ঘটনা রেলে, ট্র্যাক থেকে ছিটকে গেল আগরতলা লোকমান্য-তিলক এক্সপ্রেসের একাধিক বগি

Train Accident: ফের রেল দুর্ঘটনা। লাইনচ্যুত আগরতলা লোকমান্য-তিলক এক্সপ্রেস (Agartala-Lokmanya Tilak Express)। অসমের ডিব্রগড় স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অন্তত আটটি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দলও।

একেবারে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই। তবে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে (Train Accident) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কে যাত্রীরা।

train derailed

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে মুম্বই'য়ের লোকমান্য তিলক এক্সপ্রেস থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর তিনটে বেজে ৫৫ মিনিটে ডিবলং স্টেশনের ( Dibalong station) কাছে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানা যাচ্ছে। যা খবর, ইঞ্জিন সহ অন্তত ৮টি বগি ট্রেনটির লাইনচ্যুত হয়েছে। যদিও হতাহতের কোনও খবর জানা যায়নি এখনও পর্যন্ত। তবে উদ্ধারকাজ চলছে বলে রেলের এক আধিকারিক জানিয়েছেন।

এমনকি সমস্ত যাত্রীদের নিরাপদে বের করে আনা গিয়েছে বলেও জানানো হয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে বিষয়টি রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই রেলের তরফে একটি হেল্প লাইন নম্বর জারি করা হয়েছে। আর সেটি হল - ০৩৬৭৪ ২৬৩১২০ ও ০৩৬৪৭ ২৬৩১২৬। যে কোনও তথ্যের জন্য ফোন ক=রার কথা বলা হয়েছে। অন্যদিকে একটি রিলিফ ট্রেনকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে খবর।

অন্যদিকে আজ বৃহস্পতিবার সকালেই ভয়াবহ দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ১২৫৫২ কামাখ্যা এস.এম.ভি.টি এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল ১০ টা ৩৩ নাগাদ শীততাপ নিয়ন্ত্রিত ওই ট্রেনটি কামাখ্যা থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে বাঁকুড়া স্টেশনের দু'নম্বর প্লাটফর্মে পৌঁছয়। এরপরেই দেখা যায় ট্রেনটির নিচের অংশ থেকে প্রচণ্ড পরিমানে ধোঁওয়া বের হচ্ছে।

মুহূর্তের মধ্যে ধোঁওয়ায় ভরে যায় পূরো এলাকা। আতঙ্কিত পড়েন যাত্রীরা। এই অবস্থায় ট্রেন থেকে অনেকেই নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল দফতরের আধিকারিকরা। এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোন খবর নেই। কিন্তু এভাবে কেন ধোঁয়া বের হল তা স্পষ্ট নয়। দীর্ঘক্ষণ ট্রেনটিকে পরীক্ষা করেন রেল আধিকারিকরা।

দীর্ঘক্ষণ পর ট্রেনটি গক্তব্যে রওনা দেয়। গত কয়েকমাসে একের পর এক ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসে। বারবার একি ঘটনায় প্রশ্নের মুখে রেলের পরিকাঠামো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+