Lok Sabha Vote 2024: মত প্রকাশের অধিকারে হস্তক্ষেপ! কেন্দ্রের ফ্যাক্টচেক ইউনিটে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
লোকসভা ভোটের আগে ভুয়ো খবর রুখতে ফ্যাক্ট চেক ইউনিট তৈরির নির্দেশ জারি করেছিল কেন্দ্র। পিআইবির অধীনে সেই ফ্যাক্ট চেক ইউনিট তৈরি করার কথা বলা হয়েছিল। কিন্তু সুপ্রিমকোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এতে মত প্রকাশের মৌলিক অধিকার বিঘ্নিত হতে পারে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারডিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রকের এই নোটিসে স্থগিতাদেশ দিয়ে আদালত জানিয়েছে, এতে তথ্যের অধিকার আইন বিঘ্নিত হতে পারে।

সলিসিটর জেনারেল তুষার মেহেতা এবং সিনিয়র অ্যাডভোকেট দারিক খাম্বাচা এই নিয়ে সওয়াল করেন আদালতে। তাঁরা সিঙ্গিল বেঞ্চের দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশের বিরোধিতা করেন। তাতে বিচারপতিরা জানান এই ইউনিট তৈরিতে মত প্রকাশের স্বাধীনতার মতো মৌলিক অধিকার বিঘ্নিত হতে পারে। সংবিধানের ১৯(১) ধারা মত প্রকাশের স্বাধীনতা আইনির বিস্তারিত পর্যালোচনার পরে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আদালতে সওয়াল জবাবের সময় সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছেন, ফেক নিউজ বা ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় বেশি ছড়ায়। এবং সেটা সমাজে রীতিমতো ভালো প্রভাব বিস্তার করে। ফ্যাক্ট চেক ইউনিট কেবল সেই সব ভুয়ো খবরগুলি চিহ্নিত করে সেগুলি নিয়ে সচেতন করবে তারপরে সেগুলির সত্যতা যাচাই করে দেখা হবে।
কিন্তু এখনও বম্বে হাইকোর্টে একটি মামলা এই বিষয়ে বিচারাধীন রয়েছে কাজেই এই নিয়ে তারা কোনও নির্দেশ দিতে রাজি নয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতি। কাজেই বম্বে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলেই জানিয়েছ শীর্ষ আদালত। আগে সেখানে মত প্রকাশের মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে কিনা তা নিয়ে বিস্তারিকত পর্যালোচনা করা হোক তারপরে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications