Lok Sabha Vote 2024: সপ্তম দফার দিনেই বৈঠক, ফলাফল প্রকাশের আগেই কোন রণকৌশলে শান ইন্ডিয়া জোটের

সপ্তমদফার ভোটের দিনেই বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। ১ জুন দেশে সপ্তম দফার ভোট গ্রহণ গোটা দেশে। সেদিনই দিল্লিতে বৈঠক বসছে বিরোধী জোট। তারপরেই চার জুন ফলাফল ঘোষণা। তার আগে বৈঠক করে কোন রণকৌশলে শান দিতে চাইছে ইন্ডিয়া জোট এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য ২ জুন শেষ হচ্ছে কেজরিওয়ালের জামিনের মেয়াদ। ২ জুন তাঁকে জলে ফিরতে হবে। তার আগেই এই বৈঠক ইন্ডিয়া জোটের কেজরিওয়ালের জন্যই কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ছে। কারণ ৪ জুন যখন ভোটের ফলাফল প্রকাশ পাবে তখন জেলের ভেতরে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Lok Sabha Vote 2024

হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই দেশে শেষ দফার ভোট গ্রহণ। আগামী ১ জুন গোটা দেশে সপ্তম দফার ভোট। আগামী ৫ বছরের জন্য সরকার নির্বাচনের রায়দান শেষ হয়ে যাবে। কে বসবেন দিল্লির মসনদে তার রায়দান শেষ করবেন গোটা দেশের জনগণ। সেই দিনই হঠাৎ করে কেন বৈঠক কাজল ইন্ডিয়া জোট এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজধানী দিল্লিতে বৈঠক ডাকা হয়েছে।

মনে করা হচ্ছে এই বৈঠকে ইন্ডিয়া জোটের ভবিষ্যতের রণকৌশল কী হবে তা নিয়েই আলোচনা হবে। ইন্ডিয়া জোটের অধিকাংশ সদস্যই উপস্থিত থাকবেন এই বৈঠকে। থাকবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সহ বিরোধী দলের একাধিক নেতা। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ উপস্থিত থাকবে কিনা তা এখনও জানা যায়নি।

কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে ইতিমধ্যেই ইন্ডিয়া ব্লক ২৭২টি আসনের বেশি ভোট পেয়ে গিয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিিডয়া হ্যান্ডেলে দাবি করেছেন এনডিএও জোটকে ধুয়ে মুছে সাফ করে দিতে প্রস্তুত ইন্ডিয়া জোট। দেশের মোট ৪৮৬ আসনে ভোট গ্রহণ হয়ে গিয়েছে। বিজেপি যেখানে দাবি করেছে ৪০০ আসন পার করে যাবে। যদিও ইন্ডিয়া জোটের দাবি এবার সাফ হয়ে যাবে এনডিএ জোট।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে কংগ্রেসকে তীব্র নিশানা করেছেন। কংগ্রেস হারছে বলে দাবি করেছেন তিনি। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন কংগ্রেস হারছে বলে কাঁদছে পাকিস্তান। কংগ্রেস মনে করে দেশের উপর সবার আগে অধিকার মুসলিমদের। এবং তারা ক্ষমতায় এলে সব হিন্দুদের সম্পত্তি নিয়ে মুসলিমদের দিয়ে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+