'পাকিস্তানকে সম্মান করি উচিত', কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য, মণিশঙ্করের পাশে ভয়ে দাঁড়াল না কংগ্রেস!
ভোটের মুখ্যে পাকিস্তানের প্রশংসা কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের। তিনি বলেছেন ভারতের উচিত পাকিস্তানের বিরুদ্ধে শক্তি প্রদর্শন না করে তাকে সম্মান করা। পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কথাও বলেছেন তিনি। আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সমস্যা না মেটালে ভারতকে বড় মূল্য দিতে হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে এই নিয়ে নতুন করে সুর চড়াতে রু করে দিয়েছে। প্রবীণ কংগ্রেস নেতার পাকিস্তান নিয়ে মন্তব্য একেবারেই তাঁর ব্যক্তিগত বলে জানিয়েছে কংগ্রেস। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এদিকে বিজেপি সুযোগ হাতছাড়া করতে রাজি নয়।

কংগ্রেস নেতা এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা। কারণ পাকিস্তানের কাছে পরমাণু বোমা রয়েছে। ভারত যদি পাকিস্তানকে সম্মান না করে তাহলে তারা পরমাণু বোমা ক্ষেপণ করতে পারে ভারতের উপরে। তাই আমাদের উচিত পাকিস্তানের সঙ্গে আলাপ-আলোচনা কথা বার্তা চালিয়ে যাওয়া। কিন্তু সেটা না করে উল্টে সেনা শক্তির আস্ফালন করে চলেছে ভারত। তাতে দুই দেশের মধ্যে উত্তাপ আরও বাড়িয়ে তোলা হচ্ছে। পরমাণু বোমা পাকিস্তান ছুড়লে কী হবে ভারতের সেটা ভুলে যাচ্ছেন সকলে।
সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে ইঙ্গিত করে মণিশঙ্কর আয়ার বলেছেন, আমাদের উচিত পাকিস্তানেরক সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করা। কিন্তু সেটা না করে কেবল আস্ফালন করা হচ্ছে। এতে হিতে বিপরীত হতে পারে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা। পাকিস্তান ইচ্ছে করলে ভারতে পরমাণু হামলা চালাতে পারে। যদিও আমাদেরএও পরমাণু অস্ত্র রয়েছে। যদি লাহোরে বোমা ফেলার কথা ভাবে ভারত। তাহলে তার পরের বোমাটা সোজা অমৃতসরে এসে পড়বে।
আয়ারের এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি নিশানা করে বলেছে কংগ্রেন নেতার এই বক্তব্যই প্রমাণ করে দিচ্ছে কংগ্রেসের নীতি কী। ইতিমধ্যেই বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নিশানা করে বলেছেন এখানেই স্পষ্ট হয়ে গিয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস নীতি।
ভোটের মুখে কংগ্রেস নেতার এই মন্তব্যে নিঃ সন্দেহে অস্বস্তি বাড়িয়েছে কংগ্রেস শিবিরে। যদিও কংগ্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে এটা আয়ারের নিজস্ব মতামত এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দল তাঁর বক্তব্যের দায় নেবে না। অর্থাৎ এক কথায় ভোটের আগে কংগ্রেস নেতার এই মন্তব্য চাপ বাড়াল।












Click it and Unblock the Notifications