দেশজুড়ে কোভিড আতঙ্ক, করোনায় আক্রান্ত লোকসভার স্পিকার ওম বিড়লা
করোনায় আক্রান্ত লোকসভার স্পিকার ওম বিড়লা
দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লা করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। স্পিকারের করোনা পজিটিভ ধরা পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে সংসদ জুড়ে।

গত ১৯ মার্চ ওম বিড়লার করোনা ভাইরাস ধরা পড়ে বলে জানা গিয়েছে। তিনি ২০ মার্চ থেকে এইমসের কোভিড সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন। এইমসের চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি এখন স্থিতিশীল রয়েছেন। বেশ কিছু দিন ধরে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বৃদ্ধি পেতে শুরু করেছে। দেশের বেশ কিছু রাজ্য বিশেষ করে মহারাষ্ট্রের পরিস্থিতি খুবই শোচনীয়। ২১ মার্চ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪৩,৮৪৬ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। দেশে সক্রিয় করোনা সংখ্যা ৩ লক্ষ অতিক্রম করে ফেলেছে।
দেশে গত ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। বর্তমানে দ্বিতীয় দফার টিকাকরণ চলছে। এখনও পর্যন্ত দেশে সাড়ে চার কোটি মানুষ টিকাকরণ নিয়েছে বলে জানিয়েছে মন্ত্রক।
এর আগেও দেশের বহু মুখ্যমন্ত্রী–নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। বিশেষ করে মহারাষ্ট্রের মন্ত্রীসভার এক ডজনেরও বেশি মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে বলে উদ্বিগ্ন কেন্দ্র সরকার। সম্প্রতি দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications