Loksabha Vote 2024: মোদী থেকে শাহ তৃতীয় দফায় ভোট দিলেন হেভিওয়েটরা, বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৬০.১৯ শতাংশ

বাংলার পাশাপাশি গোটা দেশেও তৃতীয় দফার ভোট হয়েছে শান্তিপূর্ণ। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬০.১৯ শতাংশ। তৃতীয় দফায় ভোট হয়েছে ৯৩টি লোকসভা কেন্দ্রে। একাধিক হেভিওয়েট ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট দিয়েছেন।

এছা়ড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, এনসিপি নেতা শরদ পাওয়ার, অজিত পাওয়ার, সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও ভোট দিয়েছে। সকাল সকাল আহমেদাবাদে ভোটদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে জনসংযোগ করতেও দেখা গিয়েছিল। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Lok Sabha voting

পরে অমিত শাহ পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন। দেশের মোট ১১টি রাজ্যের ৯৩টি লোকসভা কেন্দ্রে হয়েছে ভোট গ্রহন। তৃতীয় দফায় মোট ১৩৫১ জন প্রার্থী ভাগ্য নির্ধারণ হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত সর্বাধিক ভোট পড়েছে অসমে ৭৪.৮৬ শতাংশ। বিহারে ভোট পড়েছে ৫৬.০১ শতাংশ।

ছত্তিশগড়ে ভোট পড়েছে ৬৬.৮৭ শতাংশ, দাদরা নগর হাভেলিতে ভোট পড়েছে ৬৫.২৩ শতাংশ। গোয়ায় ভোট পড়েছে ৭২.৫২ শতাংশ। গুজরাতে ভোট পড়েছে ৫৫.২২ শতাংশ। কর্নাটকে ভোট পড়েছে ৬৬.০৫ শতাংশ। মধ্য প্রদেশে ভোট পড়েছে ৬২.২৮ শতাংশ। মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫৩.৪০ শতংশ। উত্তর প্রদেশে ভোট পড়েছে ৫৫.১৩ শতাংশ।

কোথাও তেমন কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। এর পরে আগামী ১৩ তারিখ দেশে চতুর্থ দফার ভোট। তৃতীয় এবং চতুর্থ দফার মাঝে বেশি দিনের ফারাক নেই। কাজেই তৃতীয় দফার ভোটের মাঝেই একাধিক জায়গায় প্রচারে ঝড়় তুলেছে রাজনৈতিক দলগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+