ছ'দফায় লোকসভা ভোটের সম্ভাবনা, নির্ঘণ্ট মার্চের প্রথম সপ্তাহেই

বিশ্বস্ত সূত্রের খবর, ছ'দফায় হতে পারে লোকসভা ভোট। প্রথম দফা সম্ভবত ১৬ এপ্রিল। ১৫ মে-র আগে শেষ হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। কারণ নির্বাচন কমিশন বলছে, যদি ত্রিশঙ্কু লোকসভা হয়, তা হলে রাজনীতিক দলগুলি অন্তত আরও ১৫ দিন সময় পাক সরকার গঠন নিয়ে। বর্তমান লোকসভার আয়ু ফুরোচ্ছে ৩১ মে। সেক্ষেত্রে ৩১ মে-র আগে নতুন সরকার গঠন হওয়া দরকার। লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওডিশা এবং সিকিমে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের লোকসভা ভোটে ৮১.৪ কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৯.৭ কোটি হলেন নবীন ভোটার। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১.২০ লক্ষ নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে।
এবার লোকসভা ভোটে কেন্দ্র পিছু একজন প্রার্থী ৭০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন বলে মনে করা হচ্ছে। গতবার এটা ছিল ৪০ লক্ষ টাকা। আর বড় রাজ্যগুলির বিধানসভা আসনের ক্ষেত্রে এবার ২৮ লক্ষ টাকা পর্যন্ত খরচের অনুমতি মিলবে বলে মনে করা হচ্ছে। এর আগে তা ছিল ১৬ লক্ষ টাকা। অবশ্য সবটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের অনুমতির ওপর। ভোট যেই দিন ঘোষিত হবে, সেই দিন থেকেই চালু হয়ে যাবে আদর্শ আচরণ বিধি।












Click it and Unblock the Notifications