লোকসভায় পাশ হল চারটি গুরুত্বপূর্ণ জিএসটি বিল, জুলাই থেকেই শুরু সংস্কার!
বাস্তবায়নের দিকে আর একধাপ এগিয়ে গেল পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বিল। এদিন বুধবার লোকসভায় পাশ হল চারটি গুরুত্বপূর্ণ জিএসটি বিল।
নয়াদিল্লি, ২৯ মার্চ : বাস্তবায়নের দিকে আর একধাপ এগিয়ে গেল পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বিল। এদিন বুধবার লোকসভায় পাশ হল চারটি গুরুত্বপূর্ণ জিএসটি বিল। এগুলি জিএসটির সাপ্লিমেন্টরি বিল। ফলে আগামী জুলাই মাস থেকেই সারা দেশে অভিন্ন কর পরিষেবা চালু হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
জিএসটি বিল নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন একনজরে
জিএসটি বিল পাশে কোন দুই বাঙালির অবদান সবচেয়ে বেশি জানেন কি?
এদিন সংসদের নিম্ন কক্ষ লোকসভায় দীর্ঘ আলোচনা ও তর্ক-বিতর্কের পর ধ্বনি ভোটে বিল পাশ হল অধ্যক্ষ সুমিত্রা মহাজনের মধ্যস্থতায়। স্বাধীনতার পরে এতবড় কর সংষ্কার এর আগে হয়নি বলেই মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

এদিন যে বিলগুলি পাশ হল সেগুলি হল - সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (সিজিএসটি), দ্য ইন্টেগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (আইজিএসটি), দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি, রাজ্যকে ক্ষতিপূরণ দিয়ে) এবং দ্য ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (ইউটিজিএসটি)।
এই যুগান্তকারী বিলগুলি সকলের জন্য সুবিধা বহন করে আনবে। রাজ্য ও কেন্দ্র দু'পক্ষই নিজের স্বতন্ত্রতা ও সার্বভৌমত্ব বজায় রেখে বিল পাশ করেছে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
লোকসভায় এদিন পাশ করার ফলে আগামী পয়লা জুলাই থেকে জিএসটি চালু হওয়া নিয়ে আর কোনও বাধা রইল না। সমস্ত অনৈক্য ভুলে লোকসভায় সকলে ঐক্যমত্য হয়ে এই বিল পাশ করেছে যা স্বাধীনতার পরে সবচেয়ে বড় কর সংশোধনী বলে মনে করা হচ্ছে।
বর্তমানে একই জিনিসের উপরে বারবার আমাদের কর দিতে হয়। জিএসটি চালু হয়ে গেলে যে কোনও পণ্যের জন্য একবারই আমজনতাকে কর দিতে হবে। সেজন্যই করের বোঝাও কিছুটা কম হবে। এদিন সাত ঘণ্টা দীর্ঘ বিতর্ক ও আলোচনার পর চারটি বিল লোকসভায় পাশ হয়েছে।












Click it and Unblock the Notifications