এসসি-এসটি সংরক্ষণ বাড়াতে সংবিধান সংশোধনী, বিল পাস হল লোকসভায়
লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে এসসি ও এসটি রিজার্ভেশন বাড়ানোর জন্য একটি সংবিধান সংশোধনী বিল পাস হল মঙ্গলবার। লোকসভায় বিলটি পাস হয় সর্বসম্মতিক্রমে।
লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে এসসি ও এসটি রিজার্ভেশন বাড়ানোর জন্য একটি সংবিধান সংশোধনী বিল পাস হল মঙ্গলবার। লোকসভায় বিলটি পাস হয় সর্বসম্মতিক্রমে। এসসি, এসটি, অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়কে সুবিধা দেওয়া হয়নি বলে বিরোধীরা এতদিন সরকারকে তিরস্কার করত। এবার সেই মোদী সরকারই সংবিধানের ১২৬তম সংশোধনী বিল পাস করল।

এদিন বিরোধীদের বিতর্কের জবাবে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, একটি নতুন রাজনৈতিক নেতৃত্ব গঠনের জন্য এসসি ও এসটিদের আইনসভায় কোটা প্রয়োজন। সরকার এসসি, এসটি সম্প্রদায়ের জন্য 'ক্রিমি লেয়ার' ধারণার পরিপন্থী। কারণ তারা যেভাবে পিছিয়ে পড়ছে, তাতে এ জাতীয় ভিত্তিতে 'স্বতন্ত্র' হওয়া উচিত নয়।
কিছু দিন আগে সরকার সুপ্রিম কোর্টকে এই অবস্থান পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছিল। তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের সামাজিক, শিক্ষামূলক ও অর্থনৈতিকভাবে উন্নতিতে সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়া উচিত বলে ব্যাখ্যা করেছিল।
এদিন ৩৫২ জন সদস্য এই বিলের পক্ষে ভোট দেয়। বিরোধিতা ছাড়াই এই বিলটি পাস হয়েছিল। বিপরীতে কোনও ভোট পড়েনি। লোকসভা ও রাজ্যসভায় গত ৭০ বছর ধরে দেওয়া এসসি, এসটি এবং অ্যাংলো-ইন্ডিয়ানদের জন্য রিজার্ভেশনটি ২৫ জানুয়ারি ২০২০-তে শেষ হওয়ার কথা ছিল।












Click it and Unblock the Notifications