Lok Sabha Exit Polls 2024 LIVE: সবথেকে বড় গণতন্ত্রের উৎসব। আজ সপ্তম এবং শেষ দফার ভোটগ্রহণ চলছে। ৮ রাজ্যের ৫৭ টি আসনে ভোট চলছে। নরেন্দ্র মোদী সহ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি। তবে শেষ হাসি কে হাসবে তা বোঝা যাবে আগামী ৪ জুন। দেশের ৫৪৩ টি লোকসভা আসনের ফলাফল সেদিন প্রকাশ হবে।
আজ শনিবার থেকেই সেই কাউন্টডাউন শুরু হবে। তবে বিজেপি না কংগ্রেস কে কত আসন পাবে? কী বলছে বুথ ফেরত সমীক্ষা (Lok Sabha Exit Polls 2024)? কোন রাজ্যে কত আসন পেতে পারে বিজেপি? জানুন লাইভ আপডেট---
Jun 03, 2024, 6:54 pm IST
কমিশনের দক্ষ হাতে ভোট পরিচালনা
২০১৯ সালের নির্বাচনে ৫৪০টি কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছিল। এবার তা কমে মাত্র ৩৯টি কেন্দ্রে করতে হয়েছে। ফলে কমিশন যে যথেষ্ট দায়িত্ব নিয়ে ভোট পরিচালনা করেছে না নিঃসন্দেহে বলা যায়।
Jun 03, 2024, 6:44 pm IST
আগে পোস্টাল ব্য়ালটে গণনা
বিরোধীরা পোস্টাল ব্যালট আগে গণনার দাবি জানায়। সেটা নিয়েই বক্তব্য রাখতে গিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার জানিয়েছেন, গণনা শুরুর প্রথম আধ ঘণ্টা পোস্টাল ব্যালট গণনা হবে। তারপর ইভিএম গণনা শুরি হবে।
Jun 03, 2024, 6:40 pm IST
রেকর্ড ভোটার
এবারের নির্বাচনে ৬৪.২০ কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার মধ্যে ৩১.২০ কোটি মহিলা ভোটার রয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
Jun 02, 2024, 11:11 pm IST
মোদী এবার ক্ষমতার বাইরে
অধীর চৌধুরী দাবি করেন, এক্সিট পোল যাই বলুক না কেন, এবার নরেন্দ্র মোদী ক্ষমতার বাইরে যাাচ্ছেনই। তবে গোদি মিডিয়া এখনই মোদীকে ৪১৫ পার করে দিয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, হয়ত মোদী ৫৪৩ টি আর দিদি ৪২০ টি আসন পেয়ে যাবেন। তবে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব জানিয়েছে, তারাই (ইন্ডিয়া ব্লক) ক্ষমতায় আসছে।
Jun 02, 2024, 8:22 pm IST
এক্সিট পোলের অনুমানে সহমত নয় তৃণমূল
এক্সিট পোলের অনুমানে সহমত নয় তৃণমূল। ২০১৪-র থেকেও বেশি আসনে জয় পেতে পারে তৃণমূল, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
নিউজ ১৮-র সমীক্ষা অনুসারে, পাঞ্জাবের ১৩টি সিটের মধ্যে কংগ্রেস পেতে পারে ৮ থেকে ১০টি আসন। আম আদমি পার্টি পেতে পারে ০ থেকে একটি আসন। বিজেপি পেতে পারে ২ থেকে ৪টি আসন।
Jun 01, 2024, 8:48 pm IST
India TV - CNX-এর সমীক্ষা
ইন্ডিয়া টিভি সিএনেক্সের সমীক্ষা বলছে এনডিএ ৩৭১-৪০১ ইন্ডিয়া জোট ১০৯-১৩৯ ও অন্যান্যরা ২৮-৩৮ টি আসন পেতে পারে।
Jun 01, 2024, 8:27 pm IST
নিউজ ১৮-র সমীক্ষা (মধ্যপ্রদেশ)
নিউজ ১৮-র সমীক্ষা অনুসারে মধ্যপ্রদেশে গেরুয়া ঝড় বজায় থাকবে। কয়েক মাস আগেই এখানেই ক্ষমতায় এসেছে বিজেপি দল। এবারের লোকসভা ভোটে এই রাজ্যে ২৯টি লোকসভা আসনের মধ্যে বিজেপি একাই পেতে পারে ২৬ থেকে ২৯টি আসন। কংগ্রেস জিততে পারে ০ থেকে ৩টি আসন। অন্য দল গুলি ০ আসন পেতে পারে।
Jun 01, 2024, 8:25 pm IST
টিভি ৯ বাংলার বুথ ফেরত সমীক্ষা
টিভি ৯ বাংলার বুথ ফেরত সমীক্ষা বলছে বাংলায় তৃণমূল ২৪, বিজেপি ১১ এবং কংগ্রেস ১ টি আসন পেতে পারে।
Jun 01, 2024, 8:21 pm IST
রিপাবলিক ভারতের সমীক্ষা (দিল্লি)
রিপাবলিক ভারতের সমীক্ষা অনুসারে দিল্লিতে সাতটি আসনের মধ্যে বিজেপি ৫-৭টি আসনই জিতে নিতে পারে। দুটি আসন জিততে পারে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া টিভি সিএনএক্সের সমীক্ষা অনুসারে বিজেপি ৫-৬টি আসনে জয় লাভ করতে পারে। কংগ্রেস একটি মাত্র আসনেই জিততে পারে।
Jun 01, 2024, 8:21 pm IST
ABP C-Voter-এর বুথ ফেরত সমীক্ষা (অন্ধ্রপ্রদেশ)
ABP C-Voter-এর সমীক্ষা বলছে অন্ধ্রপ্রদেশে YSRCP ০-৪ এবং TDP জোট ২১-২৫ টি আসন পেতে পারে
Jun 01, 2024, 8:11 pm IST
News Nation- এর বুথ ফেরত সমীক্ষা
নিউজ নেশন সমীক্ষা বলছে, এনডিএ ৩৪২-৩৮৭ ইন্ডিয়া জোট ১৫৩-১৬৯ ও অন্যান্যরা ২১-২৩ টি আসন পেতে পারে।
Jun 01, 2024, 8:06 pm IST
নিউজ এক্স-এর বুথ ফেরত সমীক্ষা
বাংলায় নিউজ এক্স -এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি ১৮টি, টিএমসি ২২টি এবং কংগ্রেস ২টি আসন পেতে পারে
Jun 01, 2024, 7:37 pm IST
টিভি নাইনের এগজিট পোল তামিলনাড়ু
টিভি নাইনের এগজিট পোল অনুযায়ী, তামিলনাড়ুর ৩৯টির মধ্যে ৩৫টি পেতে পারে ইন্ডিয়া জোট। এনডিএ পেতে পারে চারটি আসন। বিজেপি পেতে পারে ২টি আসন। ডিএমকে পেতে পারে ২১টি আসন, পিএমকে ১টি ও কংগ্রেস ৮টি আসনে জয়লাভ করতে পারে। নির্দল ১টি ও বামেরা ৪টি আসনে জিততে পারে। এআইএডিএমকে জোট ফিরবে খালি হাতে।
Jun 01, 2024, 7:33 pm IST
নিউজ ১৮- এক্সিট পোল কেরল
নিউজ ১৮- এক্সিট পোলে বলা হয়েছে কেরলে কংগ্রেস জোট পেতে পারে ১৫ থেকে ১৮টি আসন, বামেরা পেতে পারে ২-৫টি আসন, বিজেপি ১ থেকে তিনটি আসন জিততে পারে।
Jun 01, 2024, 7:33 pm IST
নিউজ ১৮-র এক্সিট পোল অন্ধ্রপ্রদেশ
নিউজ ১৮-র এক্সিট পোল অনুসারে অন্ধ্রপ্রদেশে ইয়াইএসআরসিপি ৫ থেকে ৮টি আসন, বিজেপির নেতৃত্বাধীন বিজেপি পেতে পারে ১৯ থেকে ২২টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ০ আসন
Jun 01, 2024, 7:23 pm IST
এবিপি-সি ভোটারের সমীক্ষা পশ্চিমবঙ্গ
এবিপি-সি ভোটারের সমীক্ষা বলছে, তৃণমূল- ১৩-১৭
বিজেপি- ২৩ -২৭টি আসন, বাম -কংগ্রেস - ১ থেকে ৩টে আসন পেতে পারে।
Jun 01, 2024, 7:18 pm IST
জন কি বাত পশ্চিমবঙ্গ
জন কি বাতের সমীক্ষা পশ্চিমবঙ্গ নিয়ে বলছে, বিজেপি ২১-২৬টি, কংগ্রেস ০-২টি, বামেরা ০-১টি, তৃণমূল ১৬-১৮টি আসন।
Jun 01, 2024, 7:11 pm IST
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজিট পোল অনুযায়ী, তামিলনাড়ুতে ইন্ডি জোট (INDIA Bloc) পাবে ৩৩ থেকে ৩৭টি। এনডিএ পেতে পারে ২ থেকে ৪টি আসন। এআইএডিএমকে পাবে ০-২টি আসন।
Jun 01, 2024, 7:11 pm IST
INDIA TV CNX এর সমীক্ষা
INDIA TV CNX এর সমীক্ষা বলছে তেলেঙ্গানায় বিজেপি এবার ভালো ফল করতে পারে। মোট ১৭ টি লোকসভা আসনের মধ্যে বিজেপি ৮ থেকে ১০ টি আসন পেতে পারে। কংগ্রেসের খাতায় যেতে পারে ৬ থেকে ৮ টি আসন। বিআরএস সে রাজ্যে শূন্য থেকে একটা আসন পাবে। AIMIM একটা করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে INDIA TV CNX এর সমীক্ষায়।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, টেলিভিশন চ্যানেল ও সংবাদ সংস্থাগুলো ১ জুন সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে এক্সিট পোলের তথ্য সম্প্রচার করতে পারবে। তার আগে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করলে কড়া ব্যবস্থা কমিশন নিতে পারবে।
প্রেক্ষাগৃহে গিয়ে বড় পর্দায় লোকসভা ভোটের লাইভ ফলাফল দেখার সুযোগ। সেই মতো মহারাষ্ট্রের বেশ কয়েকটি সিনেমা হল নির্বাচনের ফলাফল সরাসরি দেখানো হবে।
3:08 PM, 1 Jun
২০১৪-এর এক্সিট পোল
২০১৪-এর এক্সিট পোলে ইন্ডিয়া টুডে বলেছিল , এনডিও ও ইউপিএ ২৭২ ও ১১৫ টি আসন পেতে পারে। নিউজ ২৪-এর ভবিষ্যদ্বাণী ছিল এনডিএ ৩৪০ ও ইউপিএ ৭০। টাইমস নাও বলেছিল এনডিএ পেতে পারে ২৪৯ ও ইউপিএ ১৪৮ টি আসন।
3:24 PM, 1 Jun
২০১৯-এর এক্সিট পোল
নিউজ ১৮ বলেছিল এনডিএ ৩৩৬ এবং ইউপিএ ৮২ টি আসন পেতে পারে। সিভোটার এবং ইন্ডিয়া নিউজ বলেছিল এনডিএ ২৮৭ আসন পেতে পারে আর ইউপিএ ১২৮ টি আসন পেতে পারে। এর গড় ছিল এনডিএ ৩৫৩ ও ইউপিএ ৯৩।
3:49 PM, 1 Jun
২০১৯-এর লোকসভা ভোটের ফল
২০১৯-এর লোকসভা নির্বাচনে লোকসভায় ৫৪৩ টি আসনের মধ্যে এনডিএ পেয়েছিল ৩৫৩ টি আসন। এর মধ্যে বিজেপি একাই পেয়েছিল ৩০৩ টি আসন। অন্যদিকে ইউপিএ পেয়েছিল ৯৩ টি আসন। এর মধ্যে কংগ্রেস পেয়েছিল ৫২ টি আসন।
4:14 PM, 1 Jun
দুপুর ৩টে পর্যন্ত কত ভোট পড়ল?
কমিশন সূত্রের খবর, সপ্তম দফায় দুপুর ৩টা পর্যন্ত বাংলার ন’আসনে ভোটদানের হার ৫৮.৪৬ শতাংশ। দেশের একাধিক আসনেও নির্বাচন চলছে।
4:29 PM, 1 Jun
২০১৪-এর লোকসভা ভোটের ফল
২০১৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পায় ৩৩৬ টি আসন। এর মধ্যে বিজেপি পেয়েছিল ২৮২ টি আসন। ইউপিএ পায় ষাটটি আসন। এর মধ্যে কংগ্রেস পেয়েছিল ৪৪ টি আসন।
4:44 PM, 1 Jun
বড় সিদ্ধান্ত কংগ্রেসের
দেশের প্রধান বিরোধী কংগ্রেস নিউজ চ্যানেলগুলির কোনও এক্সিট পোলের বিতর্কে অংশ নেবে না বলে জানিয়েছে। তা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। হারবে জেনেই এহেন পদক্ষেপ বলে তোপ
5:17 PM, 1 Jun
বিজেপির আসন সংখ্যা নিয়ে বড় পূর্বাভাস!
২০২৪-এর এক্সিট পোলের ফল প্রকাশের কয়েকঘন্টা আগে নিজের অবস্থানে অটুট থাকলেন প্রশান্ত কিশোর। তাঁর দাবি, বিজেপি ৩৭০ আসন না পেলেও ২০১৯-এর থেকে বেশি আসন অর্থাৎ ৩০৩ টির বেশি আসন পেতে পারে
5:48 PM, 1 Jun
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। সাড়ে ৬টার পরেই আসবে প্রথম সমীক্ষার ফল। কাউন্টডাউন শুরু...
6:11 PM, 1 Jun
কীভাবে এক্সিট পোল তৈরি করা হয়?
বিভিন্ন এজেন্সি দ্বারা নমুনা পদ্ধতি এবং পরিসংখ্যানগত বিশ্লেষণের সমন্বয় ব্যবহার করে এক্সিট পোল গণনা করা হয়। ভোট চলাকালীন এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হলে তা ভোটারদের প্রভাবিত করতে পারে। তাই ভোট চলাকালীন এর ফল প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ।
6:26 PM, 1 Jun
সপ্তম এবং শেষ দফা নির্বাচন শেষ
সপ্তম এবং শেষ দফা নির্বাচন শেষ।
As the 7th Phase of polling in General Elections 2024 wraps up, the Election Commission of India thanks all stakeholders: voters, polling personnel, security forces, media and political parties. pic.twitter.com/aDb0pvOUWT
'ইন্ডিয়া’ কম করে ২৯৫টি আসনে জিতবে। এর চেয়ে কম হবে না, বরং বেশিই হবে। এক্সিট পোলের আগেই বড় দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের।
Delhi | On Mallikarjun Kharge says INDIA alliance to win at least 295 seats, CPI(M) General Secretary Sitaram Yechury says, "...They (BJP) have claimed they are crossing 400...They figure given to you is as per figure reported in the people's poll conducted..."
ABP-CVoter এক্সিট পোলে, কেরালায় বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট রাজ্যে ১ থেকে ৩টি আসন পেতে দেখা যাচ্ছে। যেখানে 'ইন্ডিয়া' জোট ১৭-১৯ আসন পেতে পারে বলে আশা করা হচ্ছে।
INDIA TV CNX এর সমীক্ষা বলছে তেলেঙ্গানায় বিজেপি এবার ভালো ফল করতে পারে। মোট ১৭ টি লোকসভা আসনের মধ্যে বিজেপি ৮ থেকে ১০ টি আসন পেতে পারে। কংগ্রেসের খাতায় যেতে পারে ৬ থেকে ৮ টি আসন। বিআরএস সে রাজ্যে শূন্য থেকে একটা আসন পাবে। AIMIM একটা করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে INDIA TV CNX এর সমীক্ষায়।
7:11 PM, 1 Jun
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজিট পোল অনুযায়ী, তামিলনাড়ুতে ইন্ডি জোট (INDIA Bloc) পাবে ৩৩ থেকে ৩৭টি। এনডিএ পেতে পারে ২ থেকে ৪টি আসন। এআইএডিএমকে পাবে ০-২টি আসন।
7:18 PM, 1 Jun
জন কি বাত পশ্চিমবঙ্গ
জন কি বাতের সমীক্ষা পশ্চিমবঙ্গ নিয়ে বলছে, বিজেপি ২১-২৬টি, কংগ্রেস ০-২টি, বামেরা ০-১টি, তৃণমূল ১৬-১৮টি আসন।
7:23 PM, 1 Jun
এবিপি-সি ভোটারের সমীক্ষা পশ্চিমবঙ্গ
এবিপি-সি ভোটারের সমীক্ষা বলছে, তৃণমূল- ১৩-১৭
বিজেপি- ২৩ -২৭টি আসন, বাম -কংগ্রেস - ১ থেকে ৩টে আসন পেতে পারে।
7:33 PM, 1 Jun
নিউজ ১৮-র এক্সিট পোল অন্ধ্রপ্রদেশ
নিউজ ১৮-র এক্সিট পোল অনুসারে অন্ধ্রপ্রদেশে ইয়াইএসআরসিপি ৫ থেকে ৮টি আসন, বিজেপির নেতৃত্বাধীন বিজেপি পেতে পারে ১৯ থেকে ২২টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ০ আসন
7:33 PM, 1 Jun
নিউজ ১৮- এক্সিট পোল কেরল
নিউজ ১৮- এক্সিট পোলে বলা হয়েছে কেরলে কংগ্রেস জোট পেতে পারে ১৫ থেকে ১৮টি আসন, বামেরা পেতে পারে ২-৫টি আসন, বিজেপি ১ থেকে তিনটি আসন জিততে পারে।
7:37 PM, 1 Jun
টিভি নাইনের এগজিট পোল তামিলনাড়ু
টিভি নাইনের এগজিট পোল অনুযায়ী, তামিলনাড়ুর ৩৯টির মধ্যে ৩৫টি পেতে পারে ইন্ডিয়া জোট। এনডিএ পেতে পারে চারটি আসন। বিজেপি পেতে পারে ২টি আসন। ডিএমকে পেতে পারে ২১টি আসন, পিএমকে ১টি ও কংগ্রেস ৮টি আসনে জয়লাভ করতে পারে। নির্দল ১টি ও বামেরা ৪টি আসনে জিততে পারে। এআইএডিএমকে জোট ফিরবে খালি হাতে।
8:06 PM, 1 Jun
নিউজ এক্স-এর বুথ ফেরত সমীক্ষা
বাংলায় নিউজ এক্স -এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি ১৮টি, টিএমসি ২২টি এবং কংগ্রেস ২টি আসন পেতে পারে
8:11 PM, 1 Jun
News Nation- এর বুথ ফেরত সমীক্ষা
নিউজ নেশন সমীক্ষা বলছে, এনডিএ ৩৪২-৩৮৭ ইন্ডিয়া জোট ১৫৩-১৬৯ ও অন্যান্যরা ২১-২৩ টি আসন পেতে পারে।
8:21 PM, 1 Jun
ABP C-Voter-এর বুথ ফেরত সমীক্ষা (অন্ধ্রপ্রদেশ)
ABP C-Voter-এর সমীক্ষা বলছে অন্ধ্রপ্রদেশে YSRCP ০-৪ এবং TDP জোট ২১-২৫ টি আসন পেতে পারে