Lok Sabha Elections: সাত পর্যায়ে টান টান লড়াই, কোন দফায় কত আসন পেল এনডিএ-ইন্ডিয়া জোট? রইল বিস্তারিত
১০ বছর ক্ষমতায় থাকার পর মোদী ঝড় অনেকটাই ফিকে হয়ে পড়েছে, এমনকি গেরুয়া রঙের দাপটও অনেকটাই মলিন হয়েছে। যার প্রভাব পড়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, ১০ বছর পর প্রথমবার একক সংখ্যা গরিষ্ঠতা পেল না বিজেপি।বিজেপি এবার ২৪০টি আসনে জিতেছে। এনডিএ জিতেছে মোট ২৮৬ আসনে।
এবার সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, প্রথম দফায় সর্বাধিক ১০১টি আসনে ভোট হয়েছিল, সব থেকে কম আসনে নির্বাচন হয়েছিল পঞ্চম দফায়(৪৯টি আসনে)। কোন দফায় কেমন ফলাফল করল এনডিএ, ইন্ডিয়া জোট এবং অন্যান্য দলগুলি? দফাভিত্তিক ভোটের ফলাফল এবং ভোট শতাংশ তুলে ধরা হল এই প্রতিবেদনে।

দ্বিতীয় দফার ভোটে ৮৮টি আসনের মধ্যে এনডিএ জয় পেয়েছিল ৪৭ আসনে, ভোট পেয়েছিল ৪৩.৫%। ইন্ডিয়া জোট জয় পায় ৩১ আসনে, ভোট পায় ৩৮.১%। অন্যান্য দলগুলি জয় পেয়েছিল ৪টি আসনে, ভোট পায় ১৮%। তৃতীয় দফায় ৯৪টি আসনের মধ্যে ৬৫টি আসনে জয় পেয়েছিল এনডিএ। ভোটের শতাংশ ছিল ৫১.২%। ইন্ডিয়া জোট পায় ২৪টি আসন, তাদের ভোটের শতাংশ ছিল ৩৮.৭। অন্য দলগুলি পায় ৫টি আসন, ভোট পায় ১০%।
চতুর্থ দফায় ভোট হয়েছিল ৯৬ আসনে। এরমধ্যে ৬১টি আসনেই জেতে এনডিএ,ভোটের শতাংশ ছিল ৪৬.০% ২৬ আসনে জিততে পারে ইন্ডিয়া জোট, ভোটের শতাংশ ছিল ২৬.০%, ৯টি আসনে অন্য দল জেতে।ভোটের শতাংশ ছিল ২৮%।
পঞ্চম দফায় ভোট হয়েছিল ৪৯টি আসনে। এরমধ্যে ২৩টিতে জেতে এনডিএ। তারা ভোট পায় ৪৪.৪%। ১৯টি আসনে জয় পায় ইন্ডিয়া জোট তারা ভোট পায় ৩২.৪%। অন্য দলগুলি জেতে ৭টি আসনে। তারা ভোট পায় ২৩%। ষষ্ঠ দফায় ভোট হয়েছিল ৫৮টি আসনে। এরমধ্যে এনডিএ শিবির জয়লাভ করে ৩৭টি আসনে । এরমধ্যে ভোটের শতাংশে তারা পায় ৪৫.৩। ১৭টি আসনে জয় লাভ করে ইন্ডিয়া জোট। তাদের ঝুলিতে যায় ৩১.৭% ভোট। অন্য দলগুলি পায় ৪টি আসন। ২৩% ভোট পায়।
সপ্তম দফায় ৫৭টি আসনের মধ্যে ২০টিতে জয় পায় এনডিএ( ভোট শতাংশ ৩৬.৯)। ২৪টিতে জয় পায় ইন্ডিয়া জোট(ভোট শতাংশ ২৭.৯)। ১৩ আসনে জেতে অন্য দলগুলি( ভোট শতাংশ ১৩%)।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications