Lok Sabha Elections 2024: প্রবল চাপ, বিতর্ক! পাঁচ দফা ভোটের পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন
Lok Sabha Elections 2024: পাঁচ দফায় নির্বাচন হয়েছে দেশ। আজ শনিবার ষষ্ঠ দফার নির্বাচন চলছে। এদিনই গত পাঁচ দফা ভোটের পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission of India)
। আর এরপরেই কমিশনের স্পষ্ট বার্তা, ভোটের সংখ্যা নিয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
প্রতিটি ভোটের হিসাব রয়েছে। শুধু তাই নয়, 17c এর মাধ্যমে পোলিং এজেন্টদের সঙ্গে শেয়ার করা ভোটের তথ্য কেউ পরিবর্তন করতে পারবে না বলেও এদিন জানিয়েছে কমিশন (Election Commission of India)। এদিনের এহেন সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ভোটদানের হিসাব না দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। কমিশনের (Election Commission of India) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। এদিন পাঁচ দফা ভোটের পরিসংখ্যান দিল নির্বাচন কমিশন। কমিশনের দাবি, ভোটার টার্নআউট অ্যাপে ভোটার ডেটা সবসময় প্রার্থীদের জন্য এবং নাগরিকদের জন্য 24x7 উপলব্ধ থাকবে। এই বিষয়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও এদিন তোপ দাগে কমিশন।
নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে এদিন একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন। গণতন্ত্রের বড় একটা ভূমিকা রয়েছে নির্বাচন কমিশনের। আর সে জন্য নির্বাচন কমিশন প্রতিটি সংসদীয় আসনে ভোটারদের ভোটের তথ্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রদত্ত ভোটের তথ্য নেওয়া এবং ডেটা আপডেট করার প্রক্রিয়া কঠিন বলে বার্তায় জানিয়েছে কমিশন।
তবে প্রত্যেক রাজ্যে কমিশন এবং আধিকারিকরা বৈজ্ঞানিক ভাবে এই কাজ করেছে। এবং তা সম্পূর্ণ সঠিক বলে দাবি জাতিয় নির্বাচন কমিশনের। ভোটের তথ্য কেউ পরিবর্তন করতে পারবে না বলেও বার্তা দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, ভোটদানের হিসাব দিচ্ছে না নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। এক এনজিও এই মামলা করে। সেই মামলায় যদিও কোনও নির্দেশ দেয়নি সর্বোচ্চ আদালত।
তবে কমিশন যাতে তাদের ওয়েবসাইটে ভোটের শতাংশের ডেটা আপলোড করে সেই অনুরোধ করেছিল। এমনকি এই বিষয়ে সুপ্রিম কোর্টের জবাবও তলব করে সুপ্রিম কোর্ট। যদিও সেই মামলায় কমিশন হলফনামা দিয়ে জানায় ভোটার তথ্য সামনে আনা সম্ভব নয়। বেশ কিছু ধোঁয়াশার কথা তুলে ধরেন। আর এই বিতর্কের মধ্যেই ডেটা সামনে আনল নির্বাচন কমিশন। আজ ষষ্ঠ দফার আপডেট অবশ্য নেই এই তালিকায়।












Click it and Unblock the Notifications