Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বারাণসী নয়, উত্তরপ্রদেশের এই কেন্দ্র থেকে কি সম্ভবত লড়বেন প্রিয়াঙ্কা! কী বলছে দলীয় সূত্র

কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এই নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে জল্পনা চলছে।

কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এই নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। তাঁর এক ঘনিষ্ঠ সহযোগী পরামর্শ দিয়েছেন যাতে প্রিয়াঙ্কা এলাহাবাদ তথা বর্তমানে যাকে প্রয়াগরাজ হিসাবে ঘোষণা হয়েছে, সেখান থেকে লড়াই করুন।

বারাণসী নয়, উত্তরপ্রদেশের এই কেন্দ্র থেকে সম্ভবত লড়বেন প্রিয়াঙ্কা! কী বলছে কংগ্রেসের সূত্র

তবে প্রিয়াঙ্কা কোথা থেকে লড়বেন তা নিশ্চিত নয়। ভোটে লড়বেন কিনা সেটাও অনিশ্চিত। অনেকদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছে যে প্রিয়াঙ্কা বারাণসী থেকে ভোটে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে।

ইতিমধ্যে প্রিয়াঙ্কা জানিয়েছেন, দাদা রাহুল গান্ধী চাইলে তিনি অবশ্যই বারাণসী থেকে ভোটে লড়তে প্রস্তুত। এমনকী দাদা রাহুলও বোন প্রিয়াঙ্কার বারাণসী থেকে ভোটে লড়ার সম্ভাবনা উড়িয়ে দেননি।

তবে কংগ্রেসের নেতারা চাইছেন, প্রিয়াঙ্কা এলাহাবাদ থেকে লড়ুন। এখানে কংগ্রেসের সংগঠন শক্তিশালী। এখান থেকে লড়লে পূর্ব উত্তর ভারতে কংগ্রেসের দাপট আরও বাড়বে।

২০১৪ সালের নির্বাচনে বিজেপি উত্তরপ্রদেশে ৭১টি আসন পায়। তার মধ্যে পূর্ব অংশের ২৯টি আসনের মধ্যে ২৭টি আসন পায় বিজেপি। যার মধ্যে ছিল বারাণসীও।

এলাহাবাদে ১২ মে ভোট। তার আগে মনোনয়ন জমা করার শেষদিন ২৩ এপ্রিল। এদিকে বারাণসীতে ভোট ১৯ মে। মনোনয়ন জমা করার শেষদিন ২৯ এপ্রিল। একদিনে কোনও চমক দেখতে পাওয়া যাবে কি? মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+