লোকসভা ভোটের আপডেট : জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন মোদী

একনজরে সারা দিন দেশজুড়ে কি চলছে, দেখে নেওয়া যাক একনজরে।

সারা দেশে ভোটের দামামা বেজে গিয়েছে। সারা দেশ জুড়ে বিভিন্ন দলের নেতারা প্রচার শুরু করেছেন। রাহুল গান্ধী রাজস্থানে তো অমিত শাহ মোরাদাবাদে প্রচারে গিয়েছেন। এছাড়াও ছোট-বড় নেতারা সকলে নেমে পড়েছেন ভোট যুদ্ধে। তার মাঝে চলছে দলবদলও। এদিন যেমন বিজেপিতে যোগ দিলেন বলিউড অভিনেত্রী তথা দীর্ঘদিনের সাংসদ জয়াপ্রদা। একনজরে সারা দিন দেশজুড়ে কি চলছে, দেখে নেওয়া যাক একনজরে।

বিজেপিতে যোগ জয়ার

Mar 26, 2019, 10:43 pm IST

রামপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। জয়া প্রদা বিজেপিতে যোগ দিয়ে আসন পেয়েই ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের সর্বভাতীয় সভাপতি অমিত শাহকে।
Mar 26, 2019, 10:39 pm IST

ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের জন্য স্পেশাল পুলিশ অবজার্ভার হিসাবে নিয়োগ করল বিএসএফের অবসরপ্রাপ্ত ডিজি কেকে শর্মাকে।
Mar 26, 2019, 6:57 pm IST

উত্তরপ্রদেশের ২৯টি আসনে ও বাংলার ১০টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি।
Mar 26, 2019, 5:52 pm IST

আগামী বৃহস্পতিবার ২৮ মার্চ কংগ্রেসে যোগ দিতে পারেন বিক্ষুব্ধ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। কংগ্রেস তাঁকে পাটনা সাহিব থেকেই প্রার্থী করতে পারে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে।
Mar 26, 2019, 5:01 pm IST

দিল্লিতে আপের সঙ্গে জোট হবে কিনা তা ঠিক করবেন রাহুল গান্ধী। জানিয়ে দিলেন দিল্লি প্রদেশ কংগ্রেস প্রধান শীলা দীক্ষিত।
Mar 26, 2019, 4:18 pm IST

বিজেপি ছেড়ে শিবসেনায় যোগ দিলেন পলঘরের বিজেপি বিধায়ক রাজেন্দ্র গভিত। তাঁকে এই পলঘর থেকেই লোকসভা আসনে প্রার্থী করছে শিবসেনা।
Mar 26, 2019, 3:39 pm IST

বিহারে লোকসভার প্রথম ও দ্বিতীয় দফার প্রচারের জন্য ৪২ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করল বিজেপি।
Mar 26, 2019, 3:38 pm IST

জনসভায় প্রচারে গিয়ে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।
Mar 26, 2019, 3:19 pm IST

দক্ষিণী অভিনেতা মাঞ্চু মোহন রেড্ডি এদিন যোগ দিলেন ওয়াইএসআর কংগ্রেসে। ছিলেন দলের প্রধান জগন্মোহন রেড্ডি।
Mar 26, 2019, 3:05 pm IST

৩ এপ্রিল ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। সেই উপলক্ষ্যে এদিন মাঠ পরিদর্শনে আসেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়।
Mar 26, 2019, 3:01 pm IST

চেন্নাই সেন্ট্রাল থেকে মনোনয়ন জমা করলেন ডিএমকে নেতা দয়ানিধি মারান।
Mar 26, 2019, 2:58 pm IST

অন্ধ্রপ্রদেশের কাড়াপায় টিডিপি নেতা চন্দ্রবাবু নাইড়ুর হয়ে প্রচারে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা।
Mar 26, 2019, 2:29 pm IST

প্রাক্তন বিজেপি নেতা ঘনশ্যাম তিওয়ারী এদিন জয়পুরে কংগ্রেসে যোগ দেবেন বলে খবর
Mar 26, 2019, 2:06 pm IST

নিশাদ পার্টি ও জনবাদী পার্টি উত্তরপ্রদেশের সপা-বসপার মহাজোটের অংশীদার হল। এদিন এই ঘোষণা করেন সপা প্রধান অখিলেশ যাদব।
Mar 26, 2019, 2:01 pm IST

বিজেপিতে যোগ দিলেন আশির দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী তথা দীর্ঘদিনের সাংসদ জয়াপ্রদা।
Mar 26, 2019, 2:00 pm IST

পাটনায় রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে উঠল গো-ব্যাক স্লোগান।
Mar 26, 2019, 1:59 pm IST

মোদীকে তোপ রাহুলের। জনসভায় রাহুল বলেন, মোদী নিজেকে চৌকিদার বলেন। তবে তিনি কাদের চৌকিদার?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+