রাত পোহালেই দ্বিতীয় দফা, কমেছে দুটি আসনে ভোট, সমস্ত খুঁটিনাটি জেনে নিন একনজরে

দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। সবমিলিয়ে ৯৫টি আসনে ভোটগ্রহণ হবে।

দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। সবমিলিয়ে ৯৫টি আসনে ভোটগ্রহণ হবে। আগে তা ৯৭টি আসন ছিল। তবে তামিলনাড়ুর ভেলোর ও ত্রিপুরা পূর্বে ভোট বাতিল হওয়ায় ২টি আসন কমে গিয়েছে। পরে সেখানে ভোট হবে।

দ্বিতীয় দফা নির্বাচনে কমল দুটি আসনে ভোট, সমস্ত খুঁটিনাটি জেনে নিন একনজরে

সবমিলিয়ে মোট ১২টি রাজ্যে ভোট হতে চলেছে। তার মধ্যে রয়েছে অসমের ৫টি আসন, বিহারের ৫টি আসন, ছত্তিশগড়ের ৩টি আসন, জম্মু ও কাশ্মীরের ২টি আসন, কর্ণাটকে ১৪টি আসন, মহারাষ্ট্রে ১০টি আসন, মণিপুরে ১টি আসন, ওড়িশায় ৫টি আসন, তামিলনাড়ুতে ৩৮টি আসন, উত্তরপ্রদেশে ৮টি আসন, পশ্চিমবঙ্গে ৩টি আসন ও পুদুচ্চেরিতে ১টি আসনে ভোট হবে।

ত্রিপুরায় প্রথম দফায় নির্বাচনী হিংসা হওয়ার পরে পরিস্থিতি ভোটের অনুকূল নয়। সেজন্য বৃহস্পতিবারের ভোট পিছিয়ে ২৩ এপ্রিল করে দেওয়া হয়েছে। এদিকে তামিলনাড়ুর ভেলোরে প্রচুর পরিমাণে নগদ উদ্ধার হওয়ায় কমিশন সেখানেও ভোট বাতিল করে দিয়েছে।

কোথাও কোথাও নিরাপত্তার কারণে দিনের আলো থাকতে থাকতে ভোটদান শেষ হয়ে যাবে। যার মধ্যে রয়েছে ছত্তিশগড় ও মণিপুরের কয়েকটি কেন্দ্র। বাকী রাজ্যগুলিতে সকাল ৭টা থেকে ভোট শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বাংলার তিনটি কেন্দ্র বৃহস্পতিবার ভোট হবে। জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ তিনটিই উত্তরবঙ্গের আসন। এর আগে প্রথম দফায় কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ করা হয়েছে। এর পরে বাকী পাঁচ দফাতেও বাংলায় ভোটগ্রহণ পর্ব চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+