দক্ষিণের ৪ রাজ্যের গুরুত্বপূর্ণ বিজেপি প্রার্থী কারা - দেখে নিন এক নজরে

কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, এবং তেলেঙ্গানা - দক্ষিণের এই চার রাজ্যের গুরুত্বপূর্ণ বিজেপি প্রার্থীদের দেখে নেওয়া যাক।

বৃহস্পতিবার বিজেপি তাদের লোকসভা ২০১৯-এর প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম তালিকায় মোট ১৮২ টি কেন্দ্রের প্রার্থীর নাম রয়েছে। বারানসী থেকে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীনগরে প্রার্থী হচ্ছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এছাড়াও প্রথম তালিকায় রাজনাথ সিং নীতিন গড়কড়ি-সহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম রয়েছে।

এদিন বিজেপি দক্ষিণের চার রাজ্য - কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, এবং তেলেঙ্গানার প্রার্থীদের নামও ঘোষণা করেছে। অন্ধ্রপ্রদেশের মাত্র ২টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, ও বিজেপির গুরুত্বপূর্ণ নেতারা আছেন। একনজরে দেখে নেওয়া য়াক দাক্ষিণাত্যে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের।

কর্ণাটক

কর্ণাটক

কর্ণাটকে গত বছরই বিধানসভা ভোটে পরাজিত হয়েছে বিজেপি। এই রাজ্যে বেঙ্গালুরু উত্তর কেন্দ্রে প্রার্থী হয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ও বর্তমানে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রয়োগ দফতরের মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া। রাজ্যের অপর কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে প্রার্থী হয়েছেন উত্তর কানাড়া কেন্দ্রে। এছাড়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভা কারান্ডলাজে দাঁড়িয়েছেন উদুপি চিকমাগালুর কেন্দ্র থেকে।

কেরল

কেরল

এর্নাকুলামে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন দফতরের মন্ত্রী আলফোন্স কান্নন্থনম। মিজোরামের প্রাক্তন রাজ্যপাল কুম্মানাম রাজশেখরন-ও প্রার্থী হয়েচেন তিরুপবন্তপুরম থেকে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এএন রাধাকৃষ্ণান দাঁড়িয়েছেন চালাকুড়ি থেকে।

তামিলনাড়ু

তামিলনাড়ু

কন্যাকুমারী কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় অর্থ ও জাহাজ দফতরের রাষ্ট্রমন্ত্রী পন রাধাকৃষ্ণানকে। থুদুকুড়ি কেবন্দ্র থেকে প্রার্থী হয়েছেন রাজ্য সভাপতি ডা. তামিলসাই সুন্দরাজন।

তেলেঙ্গানা

তেলেঙ্গানা

তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রাজ্য সভাপতি জি কিষাণ রেড্ডি-কে। এছাড়া বিজেপির হায়দরাবাদের সভাপতি এন রামচন্দ্র রাও প্রার্থী হয়েছেন মালকাজগিরি কেন্দ্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+