লোকসভা ভোট আপডেট : তেলাঙ্গানায় কংগ্রেস-এনসিকে কড়া আক্রমণ নরেন্দ্র মোদীর

দেশের বিভিন্ন প্রান্তে হেভিওয়েটরা নামবেন প্রচারে। একনজরে দেখে নেওয়া যাক সমস্ত ভোট আপডেট।

ভোটের প্রচার চলছে জোরকদমে। রবিবার অন্ধ্রপ্রদেশে গিয়ে তেলুগু দেশম পার্টির সমর্থনে গলা ফাটিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের উৎখাতের ডাক দিয়েছেন। এদিন প্রচারে নামছেন একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে হেভিওয়েটরা নামবেন প্রচারে। একনজরে দেখে নেওয়া যাক সমস্ত ভোট আপডেট।

লোকসভা ভোট আপডেট : মোদী-রাহুলের বড় জনসভা, নামছেন শাহও

Apr 01, 2019, 7:33 pm IST

সাজা স্থগিত করে তাঁকে ভোটে লড়ার অনুমতি দিক আদালত। এই দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। এই বিষয়ে চটজলদি শুনানি চেয়েছেন তিনি কারণ ৪ এপ্রিল মনোনয়ন জমা করার শেষ তারিখ।
Apr 01, 2019, 7:30 pm IST

তেলাঙ্গানায় মোদী বললেন, কংগ্রেসের সহযোগী দল ন্যাশনাল কনফারেন্স বলেছে, কাশ্মীরের আলাদা প্রধানমন্ত্রী হবে। এখন কংগ্রেসকে জবাব দিতে হবে তাঁদের সহযোগী দল এমন মন্তব্য করার সাহস কোথা থেকে পেল?
Apr 01, 2019, 6:15 pm IST

লালু-রাবড়ি মোর্চা নামে নতুন দল তৈরি করতে চলেছেন ক্ষুব্ধ আরজেডি নেতা তেজপ্রতাপ যাদব। বিহারের ২০টি কেন্দ্রে তিনি আরজেডি-র বিরুদ্ধে নির্দল প্রার্থীও দিতে চলেছেন বলে তেজপ্রতাপ জানিয়েছেন।
Apr 01, 2019, 3:28 pm IST

কংগ্রেস দলের সঙ্গে সম্পর্কিত ৬৮৭টি ফেসবুক পেজ সরিয়ে দিল ফেসবুক কর্কৃপক্ষ।
Apr 01, 2019, 3:27 pm IST

আগামী ৪ এপ্রিল ওয়েনাড কেন্দ্রের জন্য মনোনয়ন জমা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
Apr 01, 2019, 3:25 pm IST

কেরলের ওয়ানাডে বিডিজেএস দল যাঁরা এনডিএ শরিক, সেই দলের প্রার্থীকে রাহুল গান্ধীর বিরুদ্ধে ভোটে দাঁড় করানোর কথা বললেন অমিত শাহ।
Apr 01, 2019, 3:22 pm IST

বিজেপির হাত ধরার জন্য নিশাদ পার্টির প্রধান সঞ্জয় নিশাদ ৫০ কোটি টাকা ঘুষ নিয়েছেন যোগী আদিত্যনাথের কাছ থেকে। অভিযোগ সপা নেতা রাম ভুওয়ালের।
Apr 01, 2019, 3:19 pm IST

তিরুবনন্তপুরম কেন্দ্র থেকে মনোনয়ন জমা করলেন কংগ্রেসের প্রার্থী শশী থারুর।
Apr 01, 2019, 1:38 pm IST

তেলাঙ্গানার জাহিরাবাদে ভোটের প্রচারে গিয়ে কেসি রাওকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। বললেন, আপনাদের মুখ্যমন্ত্রী কখনও রাফালে নিয়ে কথা বলেন না, চৌকিদারকে চোর বলেন না। টিআরএস এর সাংসদরা মোদীকে সাহায্য করেন। কংগ্রেস শুধু মোদীর বিরুদ্ধে লড়ছি।
Apr 01, 2019, 1:34 pm IST

উত্তরপ্রদেশের মেইনপুরী কেন্দ্র থেকে মনোনয়ন জমা করলেন সমাজবাদী নেতা মুলায়ম সিং যাদব।
Apr 01, 2019, 12:31 pm IST

ওড়িশার তিনটি কেন্দ্রের জন্য লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করল বিজেপি। এছাড়া সেখানকার বিধানসভা ভোটের জন্য পঞ্চম তালিকায় ১১জন প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে।
Apr 01, 2019, 12:22 pm IST

মহারাষ্ট্রের ওয়ার্ধায় নির্বাচনী জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরোর সাফল্য থেকে শৌচালয় বানানো সব কিছু নিয়েই গর্ব করতে শোনা গেল প্রধানমন্ত্রীকে।
Apr 01, 2019, 11:35 am IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশিক্ষিত, নিরক্ষর বলে কদর্য ভাষায় আক্রমণ করলেন এনসিপি নেতা মাজিদ মেমন।
Apr 01, 2019, 11:33 am IST

কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল গুজরাতের বারুচ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গিয়েছে।
Apr 01, 2019, 11:22 am IST

২০১৫ সালে গণপিটুনিতে মৃত মহম্মদ আখলাককে খুনে অভিযুক্ত বিশাল সিংকে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভায়। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে।
Apr 01, 2019, 11:19 am IST

নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে কদর্য আক্রমণ আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীর। চড়ল উত্তেজনার পারদ।
Apr 01, 2019, 10:43 am IST

এদিন বিজেপি সভাপতি অমিত শাহও তেলাঙ্গানায় দুটি সভা করবেন। বেরহমপুর ও নবরংপুরে তাঁর সভা রয়েছে।
Apr 01, 2019, 10:42 am IST

রাহুল গান্ধী একাই তেলাঙ্গানায় তিনটি জনসভা করবেন। জাহিরাবাদ, ওয়ানাপর্তি ও হুজুরনগরে তিনি লোকসভা নির্বাচন উপলক্ষে সভা করবেন।
Apr 01, 2019, 10:41 am IST

আজ তিনটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের ওয়ার্ধা, তেলাঙ্গানার সেকেন্দ্রাবাদ ও অন্ধ্রপ্রদেশের রাজামুন্ড্রিতে জনসভা রয়েছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+