LIVE লোকসভা আপডেট : নিয়ম ভাঙায় কেসিআরকে নোটিস কমিশনের

লোকসভা ভোটের প্রথম দফা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এরপরে চলবে আরও সাত দফা। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে আর মাস দেড়েকের মধ্যেই জানা যাবে কারা বসতে চলেছেন দিল্লির মসনদে।

লোকসভা ভোটের প্রথম দফা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এরপরে চলবে আরও সাত দফা। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে আর মাস দেড়েকের মধ্যেই জানা যাবে কারা বসতে চলেছেন দিল্লির মসনদে। যার সূচনা হতে চলেছে বৃহস্পতিবার। যে কেন্দ্রগুলিকে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, সেখানে বিজেপি বা কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দল প্রচার করতে পারবে না। তবে যে কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে না, সেখানে জোরকদমে প্রচার চলছে। ফলে ভোটের মাঝেও প্রচার থেমে থাকবে না। একনজরে দেখে নেওয়া যাক সারাদিনের আপডেট।

প্রথম দফার আগে সমস্ত আপডেট : কংগ্রেসকে আক্রমণ মোদীর

দেখুন সারাদিনের সমস্ত আপডেট

Apr 10, 2019, 2:51 pm IST

আদর্শ নির্বাচনী আচরণবিধি ভাঙায় টিআরএস নেতা তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরকে নোটিস দিল নির্বাচন কমিশন।
Apr 10, 2019, 1:20 pm IST

কাসিগঞ্জের সভা থেকে অমিত শাহ বললেন, আমরা জঙ্গিদের সঙ্গে কথা বলব না। মোদী ফের প্রধানমন্ত্রী হবেন। জঙ্গিরা কিছু করার চেষ্টা করলে তাদের ছাড়া হবে না।
Apr 10, 2019, 12:56 pm IST

আমেঠি থেকে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন সনিয়া, প্রিয়াঙ্কা থেকে শুরু করে পরিবারের প্রতিটি সদস্য।
Apr 10, 2019, 12:54 pm IST

পুত্র নিখিলের জন্য কর্ণাটকে ভোট প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।
Apr 10, 2019, 12:51 pm IST

আমেঠিতে জেলা কালেক্টরের অফিসে পৌঁছে গেলেন সনিয়া গান্ধী। এখানেই রাহুল গান্ধী রোড শো করে এসে মনোনয়ন জমা করবেন।
Apr 10, 2019, 12:49 pm IST

গুর্জর নেতা কিরোরী লাল ও পুত্র বিজয় যোগ দিলেন বিজেপিতে।
Apr 10, 2019, 12:47 pm IST

আমেঠিতে প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী রবার্ট ভডরাকে সঙ্গে নিয়ে রোড শো রাহুল গান্ধীর। আজ জমা করবেন মনোনয়ন।
Apr 10, 2019, 12:21 pm IST

গর্জর নেতা কিরোরী সিং বৈসলা এদিন বিজেপিতে যোগ দিচ্ছেন।
Apr 10, 2019, 12:20 pm IST

মধ্যপ্রদেশে ছয় মাসও হয়নি সরকার হয়েছে। তার মধ্যেই টাকার খেলা শুরু হয়ে গিয়েছে। কর্ণাটককে এটিএম বানিয়েছে কংগ্রেস। এবার মধ্যপ্রদেশকে বানাচ্ছে। রাজস্থান ও ছত্তিশগড়েরও একই অবস্থা হবে। বলছেন নরেন্দ্র মোদী।
Apr 10, 2019, 12:17 pm IST

মোদী বলেছেন, কংগ্রেস অনেক দুর্নীতি করেছে। তার মধ্যে নতুন একটি নাম সংযোজিত হয়েছে। তা হল তুঘলক রোড চুনাবি ঘোটালা।
Apr 10, 2019, 12:15 pm IST

গুজরাতের জুনাগড়ে নির্বাচনী জনসভা নরেন্দ্র মোদীর। বললেন আমরা পাঁচ বছরে কী করেছি তা জানাতে এসেছি। আগামী পাঁচ বছর কী করব তা আপনারা বলুন।
Apr 10, 2019, 12:11 pm IST

আজ আমেঠি থেকে মনোনয়ন জমা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+