কত দফায় হবে লোকসভা ভোট, কবে দিন ঘোষণা! উঠে আসছে কোন তথ্য
এই সপ্তাহের শেষে অথবা পরের সপ্তাহের একেবারে শুরুতে ২০১৯ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে ভারতের নির্বাচন কমিশন।
এই সপ্তাহের শেষে অথবা পরের সপ্তাহের একেবারে শুরুতে ২০১৯ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে ভারতের নির্বাচন কমিশন। প্রথম দফার বিজ্ঞপ্তি মার্চ মাসের শেষেই বের হবে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে ভোট হবে। সম্ভবত ৭ থেকে ৮ দফায় লোকসভা ভোট করাতে চলেছে কমিশন।

কমিশন সূত্রে খবর, দিন ঘোষণার আগে তাঁরা পুরোপুরি তৈরি। যেকোনও দিন নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। আগামী মঙ্গলবারের মধ্যে দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে বলে জানানো হয়েছে।
২০০৪ সালে ২০ এপ্রিল প্রথম দফার ভোট হয়। ও শেষ দফার ভোট হয়েছিল ১০ মে। ভোট হয় চার দফায়।
২০০৯ সালে পাঁচ দফার ভোট ১৬ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হয়। এবং ২০১৪ সালে কমিশন মার্চের ৫ তারিখ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে।












Click it and Unblock the Notifications