আদবানির রাজনৈতিক বানপ্রস্থে কি সিলমোহর পড়ল অমিতের গান্ধীনগর থেকে দাঁড়ানোয়!

গত লোকসভা নির্বাচনের পরই ইঙ্গিতটা মিলেছিল। আসন্ন লোকসভা ২০১৯-এর বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির

গত লোকসভা নির্বাচনের পরই ইঙ্গিতটা মিলেছিল। আসন্ন লোকসভা ২০১৯-এর বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির রাজনৈতিক বানপ্রস্থের বিষয়টি স্পষ্ট হয়ে গেল। তাঁর গত ছয় বারের জেতা গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

লালকৃষ্ণ আদবানির রাজনৈতিক বানপ্রস্থ, নিশ্চিত করলেন অমিত! চ্যালেঞ্জ নিলেন বিজেপি সভাপতি

গত লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেননি অমিত শাহ। পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ হন। কিন্তু এই বছর গুরুত্বপূর্ণ নির্বাচনে দলের সভাপতিও গ্রহণযোগ্যতা যাচাই-এর পরীক্ষায় বসলেন। কেন্দ্র হিসেবে বাছলেন একবার অটল বিহারি বাজপেয়ী (১৯৯৬) ও ছয় বার লালকৃষ্ণ আদবানীর কেন্দ্র গান্ধীনগর।

তবে, এই প্রার্থী তালিকার মাধ্য়মেই একটা যুগের অবসানও ঘোষণা করা হল। ১৯৯১ সালের লোকসভা নির্বাচনে প্রথম গুজরাতের গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানি। তারপর ফের এই কেন্দ্রে ফিরে আসেন ১৯৯৮ সালে। ৫ লক্ষ ৪১ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন। ব্যবধান ছিল ২ লক্ষ সাড়ে ১০ হাজারের মতো। তারপর থেকে আরও ৪ বার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।

গত লোকসভাতে আদবানী গান্ধীনগরে ভোট পেয়েছিলেন ৭ লক্ষ ৭৩ হাজারের বেশি। জয়ের ব্যবধান ছিল ৪ লক্ষ ৮৩ হাজারের বেশি। এই ব্যবধান এইবার দলের সর্বভারতীয় সভাপতি কতটা ধরে রাখতে পারেন, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+