Lok Sabha Election: এক দেশ এক ভোট থেকে ইউসিসি, তৃতীয় দফায় এনডিএ সরকারের অগ্রাধিকারের তালিকায় কোন কাজ গুলি?
একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও তৃতীয়বারের জন্যই আসতে চলেছে এনডিএ সরকার। গত দুইবার বিজেপি একাই ম্যাজিক ফিগার টকপে গিয়েছিল এবার কিন্তু জোট সরকারের বাধ্যবাধকতা মেনেই কাজ করতে হবে মোদী-অমিত শাহদের। বিগত দুইটি দফার একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল এনডিএ সরকার। তৃতীয় সংস্করণেও থাকছে একাধিক লক্ষ্য। সেগুলিই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
তৃতীয়বার সরকার গঠিত হলে পরবর্তী মেয়াদকালে অভিন্ন দেওয়ানি বিধি(ইউসিসি) কার্যকর করার বিষয়ে ভাবনা চিন্তা করা হতে পারে। এর আগে ভোটের প্রচারে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সেই ভাবে বিজেপিকে উচ্চবাচ্য করতে শোনা যায়নি।সরকারের তৃতীয় লক্ষ্য ছিল দেশজুড়ে সিভিল কোড চালু করা। সব ধর্মের জন্য এক আইন চালু করার লক্ষ নিয়েই ইউসিসির ফাইল তৈরি হয়ে গিয়েছে সরকারের।

এক দেশ এক ভোট নিয়ে বড় পদক্ষেপ করতে পারে মোদী সরকার।এরজন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটিও গঠন হয়। সেই কমিটি ইতিমধ্যেই রিপোর্টও জমা দিয়েছে। কিন্তু তৃতীয় দফার মেয়াদে এই আইন কার্যকর করার লক্ষ্য অবশ্যই থাকবে..., এতে লোকসভা ও সব রাজ্যের বিধানসভা নির্বাচন একই সঙ্গে হবে।
এর পাশাপাশি এলাকা পুনবিন্যাস সংক্রান্ত বিলটিও আছে মোদী-অমিত শাহের হাতে। আসন সংখ্যা বাড়তে পারে লোকসভায়। এর আগে নতুন সংসদ ভবনের উদ্বোধনের সময়তেই নরেন্দ্র মোদী আভাস দিয়েছিলেন আগামী দিনে সংসদে সদস্য সংখ্যা বাড়ানো হতে পারে। বর্তমানে ভারতের লোকসভার আসন বণ্টন করা হয় ১৯৭১ সালের জনসংখ্যার ভিত্তিতে। আগামী চার বছরে বাড়ানো হতে পারে লোকসভার সদস্য সংখ্যা। নতুন লোকসভা কেন্দ্র চালু করা হতে পারে।
এর আগে ১ জুন বুথফেরত সমীক্ষা প্রকাশিত হওয়ার পরপরই 'নয়া সরকারের' প্রথম ১০০ দিনের কাজের পরিকল্পনা করতে বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদী। এদিকে রিপোর্ট অনুযায়ী, নিজের মেয়াদকালের প্রথম ১০০ দিনেই মোদী 'কঠিন সিদ্ধান্ত' নিতে পারেন।
সোশ্যাল মিডিয়ায় মোদী লিখছিলেন, জনগণ এনডিএ-তে আস্থা রেখেছে, টানা তৃতীয়বার! ভারতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক কীর্তি।আমি জনতা জনার্দনকে এই স্নেহের জন্য প্রণাম জানাই এবং তাদের আশ্বস্ত করি যে আমরা জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে গত দশকে করা ভাল কাজ চালিয়ে যাব। আমি আমাদের সমস্ত কর্মীকে তাদের কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানাই। আগামী শনিবার শপথ নেবে মোদী সরকার।












Click it and Unblock the Notifications