BJP National Convention: লোকসভা নির্বাচনের রোড ম্যাপ তৈরি! আনা হতে পারে দু'টি বড় প্রস্তাব
শনিবার থেকে দিল্লিতে শুরু বিজেপির জাতীয় সম্মেলন। এই সম্মেলন দুই দিনের। দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিজেপির এই সাধারণ সভায় লোকসভা নির্বাচনের রোডম্যাপ তৈরির পাশাপাশি দু'টি প্রস্তাব আনা হতে পারে। একটি হতে পারে উন্নত ভারত। যেখানে মোদীর গ্যারান্টির কথা বলা হতে পারে। এছাড়া দ্বিতীয়টি হতে পারে রাম মন্দিরের সঙ্গে সম্পর্কিত।
এদিন সকাল দশটায় প্রধানমন্ত্রী মোদী ভারত মণ্ডপে পৌঁছন। সেখানে তিনি বিজেপি ও মোদী সরকারের উন্নয়ন যাত্রা নিয়ে প্রদর্শনীতে যান। গত দশ বছরের উন্নয়ন যাত্রা এই প্রদশর্নীতে তুলে ধরা হয়েছে। বিজেপি নেতা ভূপেন্দ্র চৌধুরী বলেছেন, তারা প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে নির্দেশনা পাবেন। তিনি আরও বলেছেন মোদীজির নির্দেশনায় বিজেপি একশো শতাংশ আসনে জয় পাবে।

বিজেপির জাতীয় সম্মেলন সম্পর্কে তথ্য দিয়ে দলের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ বলেছেন, সভাপতি জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ পতাকা উত্তোলন করবেন। এরপর বিকেল ৪.৪০-এ উদ্বোধনী ভাষণ দেবেন জেপি নাড্ডা। প্রস্তাব পাশ করা হবে সন্ধে ৬.১৫-তে। ভিডিও উপস্থাপনা দেওয়া হবে ৭.১৫-তে। রাত নটার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
দেশের প্রাক্তন আইনমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, লোকসভা নির্বাচনে এনডিএ-র চারশোর বেশি আসন জেলার লক্ষ্যকে সামনে রেখে সারা দেশ থেকে দলের নেতারা আসছেন। এদিন দলীয় প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হবে। সেখানে প্রধানমন্ত্রী মোদী উপস্থিত থাকতে পারেন বলেও জানিয়েছেন তিনি।
সংবাদ মাধ্যমকে তিনি আরও জানিয়েছেন, বিকেল তিনটের পরে জাতীয় সম্মেলনের সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিজেপির সভাপতি জেপি নাড্ডা ভাষণ দেবেন এবং প্রধানমন্ত্রী মোদী সমাপ্তি ভাষণ দেবেন। এছাড়াও একটি প্রদশর্নী থাকবে, যেখানে ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের ব্লুপ্রিন্ট থাকবে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, শুধু এবার নয়, প্রতিবাদ লোকসভা নির্বাচনের আগে বিজেপি জাতীয় সম্মেলন করে থাকে। যেমন ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি রামলীলা ময়দানে সভা করেছিল। ২০১৯-এর নির্বাচনের আগেও রামলীলা ময়দানে সভা করেছিল। এই দুই সভার পরে হওয়া নির্বাচনে এনডিও ও বিজেপি নিরঙ্কুশ গরিষ্ঠতা পায়।
বাংলা থেকে বিজেপির জাতীয় অধিবেশনে যোগ দিতে একাধিক নেতা দিল্লি গিয়েছে। সকালের বিমানে দিল্লি গিয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রার্থী শমীক ভট্টাচার্য।












Click it and Unblock the Notifications