শাসন ব্যবস্থায় পরিবর্তন নিয়ে ভবিষ্যদ্বাণী যোগেন্দ্র যাদবের! মন্তব্য কংগ্রেস-ইন্ডিয়া ব্লক নিয়েও
Lok Sabha Election Results 2024: ওয়ান ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব সংবাদ মাধ্যমকে নিশানা করেছেন। পাশাপাশি তিনি শাসন ব্যবস্থায় পরিবর্তনের ব্যাপারেও আশাপ্রকাশ করেছেন।
ইন্ডিয়া ব্লকের পারফরমেন্স নিয়ে যোগেন্দ্র যাদব বলেছেন, সংবাদ মাধ্যম এনডিএ-র সঙ্গে তথা ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে ছিল। সরকারকে জবাবদিহি করেনি সংবাদ মাধ্যম। বিরোধীদের থেকে শাসকদলের কাছে বেশি অর্থ ছিল। এছাড়াও সরকারি সংস্থাগুলিও বিজেপিকে সাহায্য করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। সেখানে বিরোধীদের ২৩৫ আসন ৩৩৫-এর সমান।

ইন্ডিয়া ব্লকের উদ্দেশে তিনি বলেন, তাদের যৌথ ইস্তেহারে পাঁচ দফা সনদ প্রকাশ করা উচিত ছিল। এছাড়াও আসন ভাগাভাগি আরও আগেই করা যেত এবং উত্তর প্রদেশে বিরোধীদের মধ্যে সমন্বয় আরও আগেই অর্জন করা যেত। নীতীশ কুমারের সম্পর্কে বলতে গিয়ে যোগেন্দ্র যাদব বলেছেন, উনি নিজের ভাবমূর্তি নিজেই নষ্ট করেছেন। পল্টুরাম ডাক তাঁকে শুনতে হচ্ছে।
২০১৪ এবং ২০১৯ সালের তুলনায় ২০২৪-এ কংগ্রেসের পরিবর্তন সম্পর্কে যোগেন্দ্র যাদব বলেছেন, যে সময় জাতীয় পর্যায়ে হিন্দুত্ব প্রভাব বিস্তার করতে শুরু করেছে, সেই সময় ভারত জোড়ো যাত্রা হয়। এই যাত্রা রাহুল গন্ধীকে মহিলা-যুবক-সহ সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে সহায়তা করেছিল। এছাড়াও মল্লিকার্জুন খাড়গে দলের মধ্যে পরিকল্পনা ও শৃঙ্খলা এনেছেন, যা দলের দিকনির্দেশ তৈরি করতে সাহায্য করেছে বলেও মনে করেন তিনি।
যোগেন্দ্র যাদব ভবিষ্যদ্বাণী করে বলেছেন, শাসন ব্যবস্থায় প্রচুর পরিবর্তন আসবে। সংসদে শক্তিশালী বিরোধীদের সঙ্গে বাস্তব বিতর্ক দেখতে পাবে। আর সংবাদ মাধ্যমও সততার সঙ্গে কাজ করবে। বিচার বিভাগ আরও সক্রিয় ও আন্তরিক হবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি সুশীল সমাজও শক্তিশালী কণ্ঠস্বর পাবে। যা শক্তিশালী গণতন্ত্রকে নিশ্চিত করবে।
যোগেন্দ্র যাদব সাধারণ নির্বাচনের আগে বলেছিলেন বিরোধী ইন্ডিয়া ব্লক শক্তিশালী হবে। তাঁর কথা ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বিজেপি ২৪০-২৬০, কংগ্রেস ৮৫-১০০ এবং ইন্ডিয়া ব্লক ১২০-১৩৫ আসন পেতে পারে। তিনি বলেছিলেন বিজেপি জয় পেলেও তাদের উচ্চাকাঙ্খী লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications