Lok Sabha Election Results 2024: ভবিষ্যদ্বাণী করে পাশ যোগেন্দ্র যাদব! পিছিয়ে পড়লেন প্রশান্ত কিশোর
Lok Sabha Election Results 2024: ভোটকুশলী থেকে ইদানিং রাজনৈতিক বিশ্লেষক হয়ে উঠেছেন প্রশান্ত কিশোর। এবারের দীর্ঘ ভোট পর্ব জুড়ে তিনি নানা ভবিষ্যদ্বাণী করেছিলেন। যা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। প্রশান্ত কিশোরকে বিজেপি দালালও বলেছেন কেউ কেউ।
অন্যদিকে ভোট পর্বের একেবারে শেষের দিকে অনেক দিনের পুরনো বিশ্লেষক যোগেন্দ্র যাদব এবারের ভোটে বিজেপি ও কংগ্রেসের সম্ভাব্য প্রাপ্তি নিয়ে মন্তব্য করেছিলেন।

প্রশান্ত কিশোর বলেছিলেন জায়ী পর্যায়ে বিজেপির ফল ২০১৯-এর থেকে ভাল হবে এবং এনডিএ আগের বারে থেকে বেশি আসন পাবে। তবে বিজেপি ৩৭০ আসন পাবে না, তা তিনি স্পষ্ট করেছিলেন। প্রসঙ্গত বিজেপি ২০১৯-এ একাই ৩০৩ টি আসন পেয়েছিল। আর এনডিএ পেয়েছিল ৩৫৬ টি আসন।
প্রশান্ত কিশোর বলেছিলেন বাংলায় বিজেপির ফল ২০১৯-এর থেকে ভাল হবে। সেক্ষেত্রে তৃণমূলের আসন কমার ইঙ্গিত করেছিলেন তিনি। প্রশান্ত কিশোরের এই মন্তব্য কোনও ভাবেই মেনে নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে যোগেন্দ্র যাদব বলেছিলেন, বিজেপি ২৪০ থেকে ২৬০ টি আসন পেতে পারে। এনডিএ-র অন্য সহযোগীরা ৩৪-৪৫ টি আসন পেতে পারে। ফলে এনডিএ জোট সব মিলিয়ে পেতে পারে ২৭৫ থেকে ৩০৫ টি আসন। যোগেন্দ্র যাদবের মূল্যায়ন অনুসারে, কংগ্রেস ৮৫ থেকে একশোটি আসন পেতে পারে। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১২০ থেকে ১৩৫ টি আসন।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিজেপি ২৩৮ টি আসনে এগিয়ে রয়েছে কিংবা জিতে গিয়েছে। অন্যদিকে এনডিএ ২৯৮ টি আসনে এগিয়ে রয়েছে কিংবা জিতেছে। অন্যদিকে কংগ্রেসের ৯৩ টি আসন ধরে ইন্ডিয়া ব্লক ২২৭ টি আসনে এগিয়ে রয়েছে কিংবা জয়ী হয়েছে। অন্যদিকে বাংলায় তৃণমূল ২৯ টি আসনে এগিয়ে রয়েছে কিংবা জয়ী হয়েছে। আর বিজেপি ১২ টি আসনে এগিয়ে রয়েছে কিংবা জয়ী হয়েছে। কংগ্রেস এগিয়ে একটি মাত্র আসনে।
সেক্ষেত্রে যোগেন্দ্র যাদবের মূল্যায়ন পুরোপুরি মিলে গিয়েছে বলা যায়। আর ভোট রাজনীতিতে হেভিওয়েট বিশ্লেষক হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর পিছিয়ে পড়লেন, তা বলাই যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications