Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MP From Jail: জেল থেকেই জিতে সাংসদ অমৃতপাল, ওমরকে হারালেন ইঞ্জিনিয়ার রশিদ! শপথ নিতে কোন পথ খোলা?

MP From Jail: লোকসভা নির্বাচনে এবার জেলে বসেই জিতে সাংসদ হলেন ২ জন। দুজনেই জঙ্গি-নাশকতামূলক কাজে যু্ক্ত থাকার অভিযোগে জেলবন্দি।

জেলে থাকায় তাঁরা নির্বাচনের প্রচারে অংশ নিতে পারেননি। যদিও শপথ নিতে যেতেই পারেন সংসদে। একজন সাংসদ হলেন পাঞ্জাব থেকে, অপরজন জম্মু ও কাশ্মীরের বারামুলা থেকে।

MP From Jail

শিখ ধর্ম প্রচারক অমৃতপাল সিং নির্দল হিসেবে লড়েছিলেন পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কুলবীর সিং জিরাকে হারিয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ১২০ ভোটে। আম আদমি পার্টি তৃতীয় স্থানে, শিরোমণি অকালি দল চতুর্থ ও বিজেপি এখানে পঞ্চম।

জম্মু ও কাশ্মীরের বারামুলা লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হলেন নির্দল প্রার্থী শেখ আবদুল রশিদ। ন্যাশনাল কনফারেন্স নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে তিনি হারিয়ে দিয়েছেন ২ লক্ষ চার হাজার ১৪২ ভোটের ব্যবধানে। এখানে তৃতীয় স্থানে জম্মু ও কাশ্মীর পিপল কনফারেন্সের সাজাদ গণি লোন।

শেখ আবদুল রশিদ পরিচিত ইঞ্জিনিয়ার রশিদ নামে। জঙ্গিদের অর্থ দিয়ে সাহায্য করার অভিযোগে তিনি ২০১৯ সালের ৯ অগাস্ট থেকে তিহার জেলে বন্দি রয়েছেন। অন্যদিকে, অমৃতপাল সিং গ্রেফতার হয়েছেন জাতীয় নিরাপত্তা আইনের ধারায়, তিনি এখন অসমের ডিব্রুগড় জেলে রয়েছেন।

সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, জেলে থেকে নির্বাচিত হওয়া সাংসদরা শপথ গ্রহণ করতে সংসদে যেতে পারবেন। ভারতীয় সংবিধানে সেই নিয়ম রয়েছে। সাংসদ হিসেবে শপথ নেওয়া সাংবিধানিক অধিকার। তবে প্রয়োজনীয় অনুমতি নিয়ে পুলিশি ঘেরাটোপে তাঁদের সংসদে যেতে হবে। সেখানে শপথ নিয়ে ফের ফিরতে হবে সংশোধনাগারে।

সংবিধানের ১০১ (৪) ধারায় জেলবন্দি সাংসদদের কী করণীয় তার বিস্তারিত উল্লেখ রয়েছে। শপথ নেওয়ার পর এই দুজনকেই অধ্যক্ষকে জানাতে হবে অধিবেশন চলাকালীন সংসদে তাঁদের উপস্থিতির বিষয়ে অপারগতার কথা। এরপর লোকসভার স্পিকার বিষয়টি পাঠিয়ে দেবেন সদস্যদের অনুপস্থিতির বিষয় সংক্রান্ত কমিটির কাছে।

এই সদস্যদের অধিবেশন চলাকালীন অনুপস্থিতির বিষয়ে অনুমোদন দেওয়া যায় কিনা সে ব্যাপারে সুপারিশ স্পিকারকে জানাবে কমিটি। তারপর সংসদে সেই সুপারিশ অনুমোদনের জন্য পেশ করবেন অধ্যক্ষ। যদি ইঞ্জিনিয়ার রশিদ ও অমৃতপাল সিং দোষী সাব্যস্ত হন এবং তাঁদের অন্তত ২ বছরের সাজা হয়, তাহলে তাঁরা আর সাংসদ থাকতে পারবেন না।

আগে সাজা পুনর্বিবেচনার আবেদনের জন্য তিন মাসের সময় পেতেন জেলবন্দি সাংসদ বা বিধায়করা। কিন্তু ২০১৩ সালে সুপ্রিম কোর্টের এক রায়ে জনপ্রতিনিধিত্বমূলক আইনের ৮(৪) ধারা খারিজ হয়ে যায়। ফলে সাজা ঘোষণার উপরই নির্ভর করছে এই দুই সাংসদের ভাগ্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+