Lok Sabha Election Results 2024: রেকর্ড সংখ্যায় থাকছেন বিরোধী সাংসদ, লোকসভায় একাধিপত্যের অবসান হচ্ছে বিজেপির
২০১৪ সালে দেশজুড়ে গেরুয়া ঝড় উঠেছিল, আরও স্পষ্ট করে বললে মোদী ঝড়। যা বজায় ছিল গত ১০ বছর ধরে, বিরোধীরা ক্রমেই কোণঠাসা হয়েছে। লোকসভার ভিতরে বিরোধী শক্তি কম হওয়ায় একছত্র ভাবে বিল পাশ করিয়েছে, বিরোধী সংসাদদের বহিস্কার করেছে। অর্থ্যাত শক্তিশালী বিরোধী না থাকায় সংসদে শুধুই দাপট দেখিয়েছে বিজেপি। এবার কিন্তু বিরোধী শক্তি সঞ্চয় করে সংসদে যাচ্ছে বিরোধীরা।
এই শতাব্দীতে এখনও পর্যন্ত চার বার লোকসভা ভোট হয়েছে। ২০০৪ সালে এনডিএ সরকারকে হারিয়ে ক্ষমতায় আসে ইউপিএ জোট। সেইবার বিরোধীরা পেয়েছিল ১১৮টি আসন। এরপর পরের বার ২০০৯ সালে ইউপিএ ক্ষমতায় এলেও শক্তি বাড়ায় বিরোধীরা। বিরোধীরা ১৫৯টি আসন জিতেছিল বিরোধী জট। ফলে সংসদের বেশির সময়ই সরকারকে চাপে রাখে বিরোধীরা। একের পর এক অধিবেশন পণ্ড করে দিতে থাকেন বিরোধীরা। ক্রমেই চাপ বাড়ছে থাকে সরকারের উপর। যার প্রভাব পড়ে ২০১৪ সালের ভোটে।

২০২৪ সালের লোকসভা ভোটের যা ফলাফল তাতে রেকর্ড সংখ্যা নিয়েই সংসদে প্রবেশ করতে চলেছেন বিরোধীরা। প্রায় ২৩০টির কাছাকাছি আসন পেতে চলেছেন বিরোধীরা। ফলে এবার কিন্ত সরকার গঠন করলেও বিরোধীদের সঙ্গে ব্যববারে বদল করতে হবে মোদী সরকারকে।
এবার অন্তত প্রশ্ন করলেই বিরোধী সাংসদদের বহিস্কার করতে পারবে না সরকার, কোন রকম আলোচনা ছড়াই সংসদে বিল পেশ করতে পারবে না। গত ১০ বছরে সেটাই করে এসেছে মোদী-অমিত শাহ জুটি। এবার কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি। ফলে অহঙ্কারের পতন হবে মোদী সরকারের।












Click it and Unblock the Notifications