Lok Sabha Election Results 2024: তৈরি হয়েছে রামমন্দির! তাপরেও যে কয়েকটি কারণে অযোধ্যায় হার বিজেপির
Lok Sabha Election Results 2024: জানুয়ারি ঘটা করে রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রকী নরেন্দ্র মোদী। দেশি-বিদেশি হাজার হাজার অতিথি সেখানে গিয়েছিলেন। সারা দেশ থেকে ভক্তদের সেখানে নিয়ে যাওয়ায় চেষ্টা কোনও খামতি ছিল না। তারপরেও অযোধ্যা যে লোকসভা অন্তর্গত সেই ফৈজাবাদে বিজেপি এবারের নির্বাচনে পরাজিত হয়েছে।
ফৈজাবাদের পরপর দুইবারের সাংসদ লালু সিংকে প্রত্যাখ্যান করেছে সেখানকার জনগণ। বিজেপি প্রার্থী ৫৪, ৫৬৭ ভোটে পরাজিত করেছেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ। তবে শুধু ফৈজাবাদেই বিজেপি হার হয়নি। ২০১৯-এ বিজেপি যেখানে উত্তর প্রদেশে ৮০টির মধ্যে ৬২ টি আসন পেয়েছিল, এবার সেখানে তারা পেয়েছে মাত্র ৩৩ টি আসন।

অযোধ্যা তথা ফৈজাবাদের বিজেপির হারের পিছনে বেস কিছু কারণ উঠে এসেছে।
- জমি অধিগ্রহণ নিয়ে ক্ষোভ
রাম মন্দিরের জন্য জমি অধিগ্রহণে এলাকায় ভোভ তৈরি হয়েছে। রাম মন্দিরের জন্য রাস্তা তৈরি করতে, কিংবা রাস্তা চওড়া করতে এমন অনেক লোকজনের জমি নেওয়া হয়েছে, যাঁরা এলাকায় একশো বছর কিংবা তারও বেশি সময় ধরে বসবাাস করছিলেন। তাঁরা তাঁদের সম্পত্তি, দোকান, বাড়ি সরকারি নির্দেশিকার জেরে তুলে দিতে বাধ্য হয়েছিলেন। এই বিষয়টিও বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল।
- স্থানীয় সমস্যাকে উপেক্ষা
অযোধ্যা তথা ফৈজাবাদে রামমন্দির প্রকল্প ছিল স্পটলাইটে। সেখানে স্থানীয় সমস্যাগুলি উপেক্ষিতই থেকে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রামমন্দির কিংবা তার আশপাশের কিছুটা এলাকা বাদ দিলে, মৌলিক সুযোগ-সুবিধার অভাব রয়েছে।
রাস্তায় গর্ত থেকে শুরু করে এলাকায় দুর্বল বৈদ্যুতিক ব্যবস্থা, অপর্যাপ্ত স্যানিটেশন এবং যানজটের মতো সমস্যাগুলি রয়েছে। অভিযোগ দুইবারের সাংসদ হলেও তিনি স্থানীয় এলাকার জন্য কিছুই করেননি।
উল্টোদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রচারে এলাকার সমস্যাগুলিকে তুলে ধরেছিলেন।
- সংবিধান মন্তব্য
বিজেপি প্রার্থী যে হেরেছেন, তার পিছনে রয়েছে, তাঁর নতুন সংবিধান তৈরি নিয়ে মন্তব্য। যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ারও হয় (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া)। সেখানে লালু সিংকে বলতে শোনা গিয়েছে ২৭২ আসন পেলেও সেই সরকার সংবিধান সংশোধন করতে পারে না। এর জন্য দরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি নেতার এই মন্তডব্য অস্ত্র তুলে দিয়েছিল ইন্ডিয়া ব্লকের নেতাদের হাতে।
- প্রার্থী বাছাই
সমাজবাদী পার্টির প্রার্থী বাছাই এক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল। নয়বারের বিধায়ক দলিত নেতা অবধেশ প্রসাদকে প্রার্থী করেন অখিলেশ যাদব। যে ওই কেন্দ্রের দলিতরা ব্যাপকভাবে সমর্থন করেছেন। এছাড়া মুসলিম-যাদব সমীকরণও সমাজবাদী পার্টিকে সাহায্য করেছে। এছাড়াওও বহুজন সমাজ পার্টি ওই কেন্দ্রে ব্রাহ্মণ প্রার্থী দাঁড় করায়। যা বিজেপির বিরুদ্ধে কাজ করেছে অর্থাৎ বিজেপির ভোট ভাগ করে দিয়েছে।












Click it and Unblock the Notifications