Lok Sabha Election Results 2024: বিহারে শক্তিক্ষয় এনডিএ-র! একাধিক আসন পেল বামেরা
Lok Sabha Election Results 2024: বিহারে কিছুটা হলেও শক্তিক্ষয় হল এনডিএ-র। কবে তারা ২০১৯-এর তুলনায় ৭৫ শতাংশ শক্তি ধরে রাখতে পেরেছে ২০২৪-এর লোকসভা নির্বাচনে। ২০১৯-এর নির্বাচনে এনডিএ বিহারে ৪০ টির মধ্যে ৩৯ টি আসনে জয়লাভ করেছিল। কিন্তু এবার তারা ৩০ টি আসনে জয়লাভ করতে পেরেছে।
২০১৯-এ বিহারের মহাজোট মাত্র একটি আসন কিষাণগঞ্জে জয়লাভ করেছিল। এবার তারা জয় পেয়েছে নটি আসনে। এছাড়া নির্দল হিসেবে বাহুবলী পাপ্পু যাদব জিতেছেন পূর্ণিয়া আসনে।

এবারের নির্বাচনে এনডিএর মধ্যে বিজেপি ও জেডিইউ যথাক্রমে ১৭ ও ১৬ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। যা যথাক্রমে বারোটি করে আসনে জয়লাভ করেছে। এনডিএর অন্তর্ভুক্ত চিরাগ পাসোয়ানের এলজেপি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনে জয় পেয়েছে। এছাড়াও এনডিএ ভুক্ত জিতেন রাম মাঞ্ঝির হিন্দুস্তানি আওয়ামি মোর্চা একটি মাত্র আসন, গয়ায় জয়ী হয়েছে।
এনডিএ ভুক্ত রাষ্ট্রীয় লোক মোর্চার উপেন্দ্র কুশওয়াহা এবারের নির্বাচনে কারাকাত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন। তিনি মহাজোট ভুক্ত সিপিআইএমএলের কাছে হেরে গিয়েছেন। শুধু হারই নয় তিনি চলে গিয়েছেন তৃতীয়স্থানে। ওই আসনে দ্বিতীয় স্থানে রয়েছেন ভোজপুরী সুপার স্টার পবন সিং। এই পবন সিংকেই বিজেপি বাংলার আসানসোল থেকে প্রার্থী করেছিল। পরে তিনি আসানসোল থেকে দাঁড়াতে অস্বীকার করেন এবং কারাকাত থেকে নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন। যে কারণে বিজেপির তরফে তাঁকে বহিষ্কারও করা হয়।
মহাজোটের তরফে লালুপ্রসাদ যাদবের আরজেডি ২৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিত করে মাত্র চারটি আসনে জয়ী হতে পেরেছে। কংগ্রেস ন'টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে তিনটি আসনে। সিপিআইএমএল তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে দুটি আসনে। সিপিআই ও সিপিআইএম একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছে। মুকেশ সাহনির ভিআইপি-বিকাশশীল ইনসান পার্টি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনেই হেরে গিয়েছে।
বিহার থেকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় থাকা আরকে সিং হেরে গিয়েছেন সিপিআইএমএল প্রার্থীর কাছে। পাটুলিপুত্র থেকে বিজেপি নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামকৃপাল যাদবও হেরে গিয়েছেন। ওই আসনে জয়ী হয়েছেন লালু যাদবের বড় মেয়ে মিসা ভারতী।
এবারের নির্বাচনে বিশিষ্টদের মধ্যে যাঁরা জয়ী হয়েছেন, তাঁরা হলেন, সীতামাড়ি থেকে বিহার বিধান পরিষদের চেয়ারম্যান দেবেশচন্দ্র ঠাকুর, শিবহার থেকে লাভলী আনন্দ, পটনা সহিব থেকে রবিশঙ্কর প্রসাদ, বেগুসরাই থেকে গিরিরাজ সিং, পূর্ব চম্পারণ থেকে রাধা মোহন সিং মুঙ্গের থেকে রাজীব রঞ্জন ওরফে লালন সিং এবং জেহানাবাদ থখেকে সুরেন্দ্র যাদব।
নেতাদের ছেয়ে-মেয়েদের মধ্যে যাঁরা জয়ী হয়েছে, তাঁরা হলেন, পাটলিপুত্র থেকে লালুপ্রসাদ যাদবের বড় মেয়ে মিসা ভারতী। হাজিপুর থেকে চিরাগ পাসোয়ান, সমস্তিপুর থেকে মন্ত্রী অশোক চৌধুরীর মেয়ে শাম্ভরী চৌধুরী।
নেতাদের ছেয়ে-মেয়েদের মধ্যে যাঁরা হেরে গিয়েছেন, তাঁরা হলেন, লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিনী আচার্য, পটনা সহিব থেকে মীরা কুমারের ছেলে আনশুল অভিজিত, সমস্তিপুর থেকে মন্ত্রী মহেশ্বর হাজারির ছেলে সানি হাজারি, মহারাজগঞ্জ থেকে কংগ্রেস সাংসদ অখিলেশ প্রসাদ সিংয়ের ছেলে আকাশ সিং।












Click it and Unblock the Notifications