Lok Sabha Election Results: রাহুলের দুরন্ত কামব্যাক, লোকসভায় শক্তি বৃদ্ধি, কীভাবে খুঁটি শক্ত করল কংগ্রেস?
ব্যর্থতার ধারা কাটিয়ে লোকসভা ভোটে দুরন্ত প্রত্যাবর্তন কংগ্রেসের। বিগত দুটি লোকসভা ভোটে একেবারেই কোণঠাসা হয়ে পড়েছিল হাত শিবির। এবার কিন্তু জনগণ হাতকে শক্তিশালী করল। সেইসঙ্গে কামব্যাক হল রাহুল গান্ধী। এর আগে দলকে নেতৃত্ব দিয়ে বড় কোনও সাফল্য পাননি রাহুল। বিরোধীরা কটাক্ষ করতেন পাপ্পু বলে। কিন্তু এবারের লোকসভা ভোটে কংগ্রেসের সাফল্যের সিংহভাগই কৃতিত্ব দাবি রাখেন রাহুল।
বিগত ১ দশক ধরেই দেশজুড়ে কংগ্রেসের ক্রমশ শক্তিক্ষয় হয়েছে দেশজুড়ে। একের পর পর রাজ্যে ক্ষমতা হাতছাড়া হয়েছে কংগ্রেসের। গোটা দেশে হাতে গোনা কয়েকটি দেশে কংগ্রেস ক্ষমতায় আছে।২০১৪ সালে কংগ্রেস জিতেছিল ৪৪টি আসনে, পাঁচ বছর পর ২০১৯ সালে কংগ্রেস জিতেছিল ৫৫টি আসন। ফলে শেষ দুই বারই বিরোধী দলের মর্যাদা পায়নি কংগ্রেস।

লোকসভা ভোটের আগে বড়সড় রদবদল করেছে কংগ্রেস শিবির। রাহুল গান্ধী সভাপতি দায়িত্ব ছেড়ে দেন, মল্লিকার্জুন খার্গেকে দলের সর্বভারতীয় সভাপতি করা হয়। সংগঠনকে চাঙ্গা করতে একগুচ্ছ রদবদল করে কংগ্রেস শিবির। অনেকেই ভেবেছিলেন খার্গে সভাপতি হলেও আসল চাবিকাঠি থাকবে কিন্তু ভোট প্রচার হোক বা বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় সাধড় বরাবরাই কার্যকরী ভূমিকা নিয়েছেন খার্গে। বুঝিয়ে দিয়েছেন তিনি নামমাত্র সভাপতি নন।
উল্লেখ্য, অধিকাংশ বুথফেরত সমীক্ষার দাবি, এনডিএ জোট সাড়ে তিনশো কিংবা তার বেশি আসন পেতে পারে। প্রত্যাশিতভাবেই যাবতীয় 'এক্সিট পোল' খারিজ করেছে কংগ্রেস। দলের 'প্রধান মুখ' রাহুল গান্ধী দাবি করেছিেন "যে বুথফেরত সমীক্ষা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হচ্ছে সেটা কাল্পনিক। এটা মোদী-সমীক্ষা।"
গত ১০ বছর ধরে, বিরোধীরা ক্রমেই কোণঠাসা হয়েছে। লোকসভার ভিতরে বিরোধী শক্তি কম হওয়ায় একছত্র ভাবে বিল পাশ করিয়েছে, বিরোধী সংসাদদের বহিস্কার করেছে। অর্থ্যাত শক্তিশালী বিরোধী না থাকায় সংসদে শুধুই দাপট দেখিয়েছে বিজেপি। এবার কিন্তু অনেকটা শক্তি নিয়েই লোকসভায় যাচ্ছে কংগ্রেস।
রাহুল গাঁধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' এই সাফল্যের অন্যতম কারণ। ১৪ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত টানা, ভারতের নানা প্রান্তে এই যাত্রা করেন রাহুল। সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা, তাঁদের সঙ্গে কথাবার্তা, তাঁদের সমস্যা একেবারে কাছ থেকে জানা এবং বিজেপি-বিরোধী প্রচারে 'গ্রাউন্ডওয়ার্ক', সব কিছুই এই যাত্রার সৌজন্যে।
মঙ্গলবার ফল ঘোষণার পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিরোধী শিবিরের বৈঠকে নির্ধারিত হবে পরবর্তী কৌশল। আজ এই বৈঠকে বিরোধী দলের নেতারা।












Click it and Unblock the Notifications