কৃষিমন্ত্রী-সহ পাঁচ রাজ্যে ৩৮ আসনে হার! কৃষকদের 'অবজ্ঞা'র মূল্য দিতে হল বিজেপিকে?
Lok Sabha Election Results 2024: সংখ্যাগরিষ্ঠতা থেকে ২২ আসন দূরে আটকে গিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের ফলাফল মূল্যায়ন করলে দেখা যাবে, যেসব রাজ্যে কৃষক বিক্ষোভ হয়েছে, সেগুলিতে বিজেপি বড় ধাক্কা খেয়েছে। যার প্রভাব পড়েছে ফলাফলে।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা যেমন ঝাড়খণ্ড থেকে বড় ব্যবধানে হেরেছেন, ঠিক তেমনই শাসকদল অনেকগুলি রাজ্যে ২০১৯-এ জেতা আসন হারিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপির এই হারের পিছনে রয়েছে কৃষকদের দাবি অবজ্ঞার মতো কারণ।

বিজেপির ফলাফল বিশ্লেষণে দেখা গিয়েছে, পশ্চিম উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান ও মহারাষ্ট্রে বিজেপি যে ৩৮ টি আসন হারিয়েছে, সেগুলি কৃষক বেল্টে। মহারাষ্ট্রে পেঁয়াজ উৎপাদনকারী বেল্টে বিজেপি প্রায় সব আসন হারিয়েছে। মহারাষ্ট্রে পেঁয়াজ উৎপাদন হওয়া অঞ্চলে থাকা ১৩ টির মধ্যে ১২ টি আসন হারিয়েছে গেরুয়া শিবির।
কেন্দ্রীয় সরকার পেঁয়াজের অভ্যন্তরীণ মূল্য নিয়ন্ত্রণের জন্য পেঁয়াজ রপ্তানির ওপরে নিষেধাজ্ঞা জারি করে। পেঁয়াজ উৎপাদকরা এই পদক্ষেপের প্রতিবাদ করলেও কোনও ফল হয়নি। এবার তারা শোধ তুলে নিলেন বিজেপিকে হারিয়ে।
গত ফেব্রুয়ারিতে কৃষকরা দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেন। সেই সময় তাঁদের পঞ্জাব-হরিয়ানা সীমান্তে থামিয়ে দেওয়া হয়। সেই সময় হরিয়ানা ও পশ্চিম উত্তর প্রদেশের কৃষকরা রাজধানীতে ঢুকতে পারেননি। এর ফলে শুধু ওই দুই রাজ্যেই নয়, আশপাশের রাজ্যেও এই অবস্থা বিজেপির সম্ভাবনায় বাধা তৈরি করেছে।
বিজেপি পশ্চিম উত্তর প্রদেশে মুজফফরনগর, সাহারানপুর, কাইরানা, নাগিনা, মোরাদাবাদ, সম্ভল, রামপুর ও লখিপুর খেরিতে হেরেছে। ২০১৯-এর নির্বাচনে পঞ্জাবে জেতা দুটি আসন হারিয়েছে বিজেপি। রাজস্থানে ১১ টি ও হরিয়ানায় পাঁচটি আসন হারিয়েছে তারা।
কৃষকরা গত প্রায় চার বছর ধরে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী উৎপাদিত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এছাড়াও কৃষকরা ঋণ মকুব এবং বিদ্যুতের বেসরকারিকরণের বাতিলের দাবিও করেছেন। এদিকে কৃষিপ্রধান অঞ্চলগুলিতে বিজেপি আসন হারানোয় কৃষকদের সংগঠন সম্মিলিত কিষাণ মোর্চা সেইসব এলাকার জনগণকে অভিনন্দন জানিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications