Lok Sabha Election Results 2024: কেরলে ফুটলেও তামিলনাড়ুতে এবারও অধরা পদ্ম! শক্তি বজায় রাখল DMK-শরিকরা
Lok Sabha Election Results 2024: তামিলনাড়ুতে এবারও শক্তি বজায় রাখল শাসক ডিএমকে এবং তার শরিকরা। লোকসভযায় ৩৯ আসন রয়েছে তামিলনাড়ুতে। সেখানে প্রথম দফায় ১৯ এপ্রিল নির্বাচন হয়। তামিলনাড়ুতে এবার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ডিএমকে জোট, এআইএডিএমকে এবং বিজেপির মধ্যে। সেখানে বিজেপি এবারও তাদের খাতায় কোনও আসন যুক্ত করতে পারেনি।
বিজেপি এবাার চেষ্টা করেছিল, ডিএমকে কিংবা এআইএডিমকে-কে ছাড়াও পরিবর্তনের হাওয়ায় ভোটারদের আকৃষ্ট করতে এবং তৃতীয় শক্তি গড়ে তুলতে। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

তামিলনাড়ুর ৩৯ টি আসনের মধ্যে ডিএম একাই দখল করেছে ২২ টি আসন। কংগ্রেস পেয়েছে নটি আসন। ভিসিকে, সিপিআই এবং সিপিআইএম দুটি করে আসন পেয়েছে। এছাড়া এমডিএমকে এবং আইইউএমএল একটি করে আসনে জয়ী হয়েছে।
এবারের এক্সিট পোলে বলা হয়েছিল ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক ৩৩-৩৭টি আসন পেতে পারে। এনডিএ ২-৪ টি আসন এবং এআইএডিএমকে পেতে পারে ০-২ টি আসন। শেষ পর্যন্ত ডিএমকে জোট তাদের আসন বজায় রাখতে পারলেও এবারও বিজেপির তামিলনাড়ুতে পদ্ম ফোটানোর স্বপ্ন অধরাই থেকে গেল।
২০১৯-এর লোকসভা নির্বাচনে ডিএমকে পেয়েছিল ২৪ টি আসন। কংগ্রেস পেয়েছিল আটটি, বিদুথালাই চিরুথাইগাল কাচি একটি, সিপিআই, সিপিআইএম দুটি করে, আইইউএমএল একটি এবং এআইএডিএমকে একটি আসন।
এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন, কোয়েম্বাটোর থেকে ডিএমকের গণপতি রাজা কুমার, থুথুকোডি থেকে ডিএমকের কানিমোঝি, চেন্নাই সেন্ট্রাল থেকে ডিএমকের দয়ানিধি মারান, নীলগিরি থেকে ডিএমকের এ রাজা, শিবগঙ্গা থেকে কার্তি চিদাম্বরম।












Click it and Unblock the Notifications