Lok Sabha Election Result: কাজে এল না ৪০০ পার! মঙ্গলেই বৈঠকে বসছে শাহের নেতৃত্বে NDA
Lok Sabha Election Result: কাজে আসল না ৪০০ পারের স্লোগান! এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে ২৯৬ তে আটকে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি বিরোধী মহাজোট। দীর্ঘদিন পর ফের একবার দেশে অক্সিজেন পেতে শুরু করেছে কংগ্রেস।
আর এই ফলাফল (Lok Sabha Election Result) সামনে আসতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবন পৌঁছলেন অমিত শাহ। জানা যাচ্ছে, সেখানে উচ্চপর্যায়ের একটি বৈঠক শুরু হয়েছে।

অন্যদিকে বৈঠক হতে পারে এনডিএ জোটেরও (NDA meeting)। আগামীকাল বুধবার এই বৈঠক হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, চন্দ্রকুমার নাইডু সহ একাধিক শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই বৈঠক হবে বলে সূত্রে জানা গিয়েছে। মূলত রণকৌশল ঠিক করতেই এই বৈঠক হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সরকার গঠন নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
লক জনশক্তি পার্টির চিরাগ পাসোওয়ান বলেন, আমরা পাঁচটি আসনে লড়াই করেছিলাম। সমস্ত আসন থেকেই জয় পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। আগামীকাল মঙ্গলবার এনডিএ'য়ের মিটিং আছে। অবশ্যই সেই বৈঠকে আমি উপস্থিত থাকব। তবে এই জয়ের সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এজন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান চিরাগ পাসোওয়ান।
#WATCH | Delhi: Union Home Minister Amit Shah arrives at the residence of BJP chief JP Nadda. pic.twitter.com/GK7get69uR
— ANI (@ANI) June 4, 2024
বলে রাখা প্রয়োজন, দেশে সুনামি ঝড়ের আশা করা হয়েছিল মোদী-শাহ। রামমন্দির সহ একাধিক ইস্যুকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে নামে। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি বদল হতে শুরু করে। একের পর এক রাজ্যে মহাজোটের প্রার্থীদের জয়জয়কার। একাধিক রাজ্যে কংগ্রেসের ফল রীতিমত চমকে দেওয়ার মতো।












Click it and Unblock the Notifications