Lok Sabha Election Result 2024: ফিকে মোদী ম্যাজিক! টিডিপি-নীতীশের সঙ্গে কথা বলতে চায় কংগ্রেস
Lok Sabha Election Result 2024: লোকসভা নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। কার্যত চাপের মুখে মোদী ম্যাজিক। হাড্ডাহাড্ডি লড়াই এনডিএ এবং ইন্ডিয়া মহাজোটের। এখনও পর্যন্ত প্রবণতা যা তাতে যে কোনও মুহূর্তে ঘুরে যেতে পারে খেলা।
সূত্রের খবর, ইতিমধ্যে টিডিপি এবং জেডিইউর সঙ্গে কথা বলতে চলেছে কংগ্রেস। আর সেদিকে সবুজ সঙ্কেত মিললেই সরকার গঠনের দাবি করতে পারে বিজেপি বিরোধী 'ইন্ডি' জোট (Lok Sabha Election Result 2024)।

৫৪৩টি লোকসভা আসনে ভোট গণনা (Lok Sabha Election Result 2024) চলছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড এনডিএ ২৯৮টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২২৫ টি আসনে। অন্যান্যরা এগিয়ে ২০ টি আসনে। ফলাফলের এহেন ট্রেন্ড সামনে আসতেই কার্যত আত্মবিশ্বাসী খাড়গে শিবির। এই অবস্থায় বড় ফ্যাক্টার হতে চলেছেন নীতিশ কুমার। সূত্রের খবর, টিডিপিকেও দলে টানার চেষ্টা শুরু করে দিয়েছেন মহাজোটের নেতারা। তবে সবটাই নির্ভর করছে চূড়ান্ত ফলাফলের উপর।
Lok Sabha Election Result 2024: টিডিপি এবং জিডিইউকে কেন প্রয়োজন?
লোকসভা নির্বাচনের প্রবণতা যা তাতে 'ইন্ডি' জোটের জন্য একটি বড় আশা (Lok Sabha Election Result 2024) তৈরি হয়েছে। যদিও ম্যাজিক ফিগার ২৭২ থেকে অনেকটাই এগিয়ে। কিন্তু ইন্ডি জোটের এগিয়ে থাকা রীতিমত মোদী-শাহকে চাপে ফেলে দিয়েছে। এই মুহূর্তে ৬০ টি লোকসভা আসনের প্রয়োজন রয়েছে।
লোকসভা নির্বাচনে বিহারে জেডিইউ বড় আসনে লড়ছে। সেখানে এখনও পর্যন্ত ১৬ টি আসনে এগিয়ে রয়েছে নীতীশের দল। অন্যদিকে টিডিপি ১৫ টি আসন। ফলে তাদেরকে কোনও ভাবে জোটে আনতে পারলেই ঘুরে যাবে খেলা। এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও তা হওয়া সম্ভব নয় বলেই দাবি অপর একটি অংশের।
Lok Sabha Election Result 2024: ৩০ টি আসন তৃণমূলের
লোকসভা নির্বাচনে সপ্তম দফার ভোটের (Lok Sabha Election Result 2024) পর দিল্লিতে ডাকা হয়েছে ইন্ডি জোটের বড় বৈঠক। যেখানে মমতা ছাড়া সমস্ত দলের রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। ওই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
ইতিমধ্যে বাইরে থেকে ইন্ডি জোটকে সমর্থনের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ৪২ টি লোকসভা আসনের মধ্যে ৩০ টি আসনে এগিয়ে তৃণমূলের প্রার্থীরা। সমস্ত সংখ্যা যদি এক জায়গায় নিয়ে আসা হয় তাহলে মহাজোটের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক মহলের একাংশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications