Lok Sabha Election: ধর্মভিত্তিক সংরক্ষণ চায় কংগ্রেস, তোষণের রাজনীতি নিয়েও রাহুলকে নিশানা মোদীর
লোকসভা ভোটের প্রচারে সংরক্ষণ হাতিয়ার দুই দলেরই। কংগ্রেস হোক বা বিজেপি উভয় দলই সংরক্ষণ ইস্যুতে প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে সরব হচ্ছেন। সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী গুজরাত থেকেই সংরক্ষণ ইস্যুতে মোদী সরকারকে নিশানা করেন। পাল্টা কংগ্রেসের ঘাঁটি কর্ণাটক থেকেই সংরক্ষণ এবং মুসলিম তোষণ নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার কংগ্রেসের বিরুদ্ধে ভোট ব্যাঙ্কের রাজনীতির স্বার্থে দেশে ধর্ম-ভিত্তিক সংরক্ষণের পরিকল্পনা করার অভিযোগ করেছেন, Lok Sabha Election: ক্ষমতায় এলে আর্থিক সমীক্ষা করবে কংগ্রেস, ভোট প্রচারে বড় ঘোষণা রাহুল গান্ধীর

এরআগে তোষণ নিয়ে কংগ্রেসকে নিশানা করেন মোদী। তিনি জানিয়েছিলেন কংগ্রেস আমাদের দেশের ইতিহাসও লিখিয়েছে নিজেদের ভোটব্যাঙ্কের কথা ভেবে। তোষণের দৃষ্টিভঙ্গি থেকে। আজও কংগ্রেসের যুবরাজ, সেই পাপকাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা (কংগ্রেস)তারা এর আগেও তাদের ইস্তেহারে ধর্মভিত্তিক সংরক্ষণের জন্য একটি আইন নিয়ে আসার কথা বলেছিল। এবার তাদের ইস্তেহারেও একই রকম ইঙ্গিত রয়েছে।
রাহুলকে 'শাহজ়াদা' উল্লেখ করে মোদীর বক্তব্য, ''স্বাধীনতার লড়াইয়ের সময়ে থেকে কংগ্রেস ভোটব্যাঙ্ক তোষণের খাতায় নাম লিখিয়েছে। কংগ্রেসের শাহজাদা সেই পাপকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর তাজা বয়ান, ভারতের রাজা মহারাজারা অত্যাচারী ছিলেন। তাঁরা নিজেদের মর্জিমাফিক গরিবের জমি ছিনিয়ে নিতেন। শাহজ়াদার এই বয়ান তোষণের বয়ান।'
একইসঙ্গে মোদীর অভিযোগ, কংগ্রেস এ কথা বলে শিবাজিকে অপমান করেছেন। ভেবে দেখুন, তিনি মহারাজাকে খারাপ বলছেন, অথচ নিজ়াম, বাদশা, সুলতানেরা ভারতবাসীর উপরে যে অত্যাচার করেছেন তা নিয়ে শাহজ়াদার মুখে তালা, কথা বন্ধ।''
সোমবার গুজরাতের একটি জনসভা থেকে রাহুল গান্ধী বলেন, 'দেশের জনসংখ্যার নব্বই শতাংশ এসসি, এসটি এবং ওবিসি নিয়ে গঠিত, তবে আপনি কর্পোরেট, মিডিয়া (সেক্টর), বেসরকারী হাসপাতাল, বেসরকারী বিশ্ববিদ্যালয় বা সরকারী আমলা হিসাবে তাদের প্রতিনিধিত্ব পাবেন না। আমরা ভোটের পক্ষ ক্ষমতায় এলে প্রথমে একটি সমীক্ষা চালাব।' সম মিলিয়ে এবারের ভোটে বড় ইস্যু কিন্তু সংরক্ষণ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications