Lok Sabha Election: ‘পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেব,’ বিহারের জনসভা থেকে হুঙ্কার দিলেন নরেন্দ্র মোদী
২০১৯ সালে পুলওয়ামা পরবর্তী সময়ে লোকসভা ভোটের প্রচারে শাসক দল বিজেপির অন্যতম হাতিয়ার ছিল পাকিস্তানকে আক্রমণ। চলতি লোতসভা ভোটের চতুর্থ পর্ব পর্যন্ত পাকিস্তান নিয়ে সেভাবে সরব হননি মোদী অমিত শাহরা অন্তত প্রকাশ্য জনসভায়। অবশেষে পুরানো অস্ত্রেই শান দিলেন মোদী। এবার বিহারের মজফফরপুর থেকে বিরোধীদের পাকিস্তান-প্রসঙ্গ টেনে একের পর এক আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী।
মোদীর হাতে এই অস্ত্র তুলে দিয়েছেন বিরোধী নেতারাই। 'ইন্ডিয়া' জোটসঙ্গী ফারুক আবদুল্লার মন্তব্যকে হাতিয়ার করেই বিরোধীদের তীব্র আক্রমণ করেন মোদী। খানিকটা ওয়েব সিরিজের ডায়লগই শোনা গেল মোদীর মুখে। পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেওয়ার হুশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। বিহারের জনসভায় হাজির হয়ে প্রধানমন্ত্রী বলেন, 'পাকিস্তানের কাছে আটা নেই। বিদ্যুৎ নেই। চুড়িও নেই। যদি পাকিস্তানে হাতে চুড়ি পরে না থাকে, তাহলে পরিয়ে দেব।'

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর ওই মন্তব্যের পর 'পাকিস্তান হাতে চুড়ি পরে নেই' এমন বক্তব্য় শোনা যায় জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার গলায়।ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাও দিন কয়েক আগে পাকপন্থী মন্তব্য করেছেন শোরগোল ফেলে দিয়েছেন। ফারুক আবদুল্লা বলেছিলেন, "পাকিস্তান হাতে চুড়ি পরে বসে নেই। ওদের পরমাণু বোমা আছে। যুদ্ধের কথা ভাবার আগে আমাদের ভাবা উচিত, কীভাবে আমরা বাঁচব।"
সম্প্রতি কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার এক সাক্ষাৎকার পাকিস্তান নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন। আইয়ার বলে দেন, পাকিস্তানও "পরমাণু শক্তিধর। ফলে তাদের সম্মান করা উচিত ভারতের। পেশিশক্তির প্রদর্শন না করে আলোচনায় বসা উচিত প্রতিবেশী দেশের সঙ্গে। পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে।"
লোকসভা ভোটের প্রচারে এমন অস্ত্রটিকে ব্যবহার করতে ভুল করলেন মোদী। চোখা ডায়লগে একদিকে যেমন পাকিস্তানকে নিশানা করলেন তেমনই দেশপ্রেমের আবেগকে ফের একবার উস্কে দিলেন মোদী। বিরোধী নেতাদেরও জবাবটা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী। বর্তমানে পঞ্চম দফার ভোটের প্রচার সারছেন মোদী। আগামী ২০ মে পঞ্চম দফার ভোট গ্রহণ হবে দেশজুড়ে।












Click it and Unblock the Notifications