Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election: ভোট পর্ব মিটতেই সক্রিয় বিরোধী শিবির, কতগুলি আসন জিতবে ইন্ডিয়া জোট? জানালেন খার্গে

অবশেষে সমাপ্ত লোকসভা নির্বাচন। শেষ দফায় বাড়ল ভোটের হার। দেড়মাসের ভোটপর্বে দাঁড়ি। এবার ফলাফলের অপেক্ষা। অঙ্ক খষতে ব্যস্ত দুই শিবিরই। ভোটের পর্যালোচনা করতে শনিবার দিল্লিতে বৈঠক ডেকেছিল ইন্ডিয়া জোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠক হয়। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সহ একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বৈঠক।তৃণমূল কংগ্রেস ছাড়া জোট শিবিরের প্রায় সব বড় নেতা উপস্থিত ছিলেন ওই বৈঠকে।

শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ইন্ডিয়া ব্লক লোকসভা নির্বাচনে কমপক্ষে ২৯৫টি আসন জেতার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি আরও বলেছিলেন যে এনডিএ নির্বাচনে ২৩৫টির বেশি আসন জিতবে না।

Lok Sabha Election

বৈঠক শেষে কংগ্রেস সভাপতি জানিয়েছেন, "বিজেপির বর্ণনায় বিভ্রান্ত হওয়া উচিত নয়। ভারত ব্লক অন্তত ২৯৫টি আসন জিতবে। এটি আমাদের মূল্যায়নের উপর ভিত্তি করে।প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা বিরোধী জোটের বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হয়। ভোট গণনার দিন আমাদের কী কৌশল অবলম্বন করা উচিত তা নিয়েও আমরা সব দলের সঙ্গে আলোচনা করেছি,"

ইন্ডিয়া ব্লক দলগুলি তাদের কর্মীদের ৪ জুন সমস্ত আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত গণনা হল ত্যাগ না করতে বলেছে,চ্যানেলগুলির এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার অনুষ্ঠানে অংশ নেবে ইন্ডিয়া জোট।

লোকসভা ভোটপর্বের একেবারে শুরুতে ৪০০ পারের স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই স্লোগানই এবারের লোকসভার ন্যারেটিভ হয়ে দাঁড়ায়। শুরুর দিকে ইন্ডিয়া জোটের কোনও নেতা বিজেপির পালটা কোনও সংখ্যা জোরগলায় ঘোষণা করতে পারেননি।

একইসঙ্গে খাড়্গে জানান, এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। গণনা নির্ভুল এবং প্রভাব মুক্ত করার দাবিতে আগামীকাল নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে ইন্ডিয়া জোটের নেতারা। তিনি জানিয়েছেন, গণনা নির্ভুল এবং প্রভাবমুক্ত করার দাবিতে আগামিকাল, রবিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন ইন্ডিয়া জোটের নেতারা।

কংগ্রেস সভাপতি জানান, 'নির্বাচন কমিশনের কাছে আমরা বলব।-কয়েকটা জায়গায় পোস্টাল ব্যালট পেপার গোটা হয়। তাতে গরমিল হতে পারে। যা আমাদের যা অভিযোগ আছে, জনাব। কাল আমরা সময় চেয়েছি'।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই দাবি করেছেন যে, ৩০০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। আর বিজেপি ২০০-র নীচে আটকে যাবে। যদিও সমীক্ষা কিন্তু বিজেপির তৃতীয় বার ক্ষমতায় আসার ইঙ্গিত দিচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+